|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সৈয়দ সালমান গিলানীর সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের নাত ও নাশীদ সন্ধ্যা

সৈয়দ সালমান গিলানীর সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের নাত ও নাশীদ সন্ধ্যা

প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫

পূর্ব লন্ডনের হাসানাহ সেন্টারে গত ১৬ আগস্ট শনিবার জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত নাত ও নাশীদ সন্ধ্যা। অনুষ্ঠানে পাকিস্তানের খ্যাতনামা শায়ের ও কবি সৈয়দ সালমান গিলানী তাঁর হৃদয়স্পর্শী কণ্ঠে নাত ও নাশীদ পরিবেশন করেন।

ইউকের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম প্রধান অতিথি সৈয়দ সালমান গিলানীর পরিচিতি উপস্থাপন করেন এবং স্বাগত বক্তব্য দেন। প্রোগ্রামের সফল আয়োজন নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখেন ইউকের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।

সৈয়দ সালমান গিলানী মদীনা শরীফে দ্বিতীয় হাজিরার স্মৃতির নাত পরিবেশন করেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে নবী প্রেমের এক নতুন মাত্রা যোগ করে। এছাড়া, আলেম উলামার সমালোচনার জবাবে কিছু পংক্তি আবৃত্তি করে মাহফিলকে আরও রসাত্মক ও প্রাণবন্ত করে তোলেন।

নাশীদ সন্ধ্যায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, লন্ডন রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতীব শায়খ কাজী লুৎফুর রহমান, ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, আল ইহসান একাডেমী লেষ্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি হিফজুল করীম মাশুক, মাওলানা নাজিমুদ্দীন ও মিম্বার একাডেমীর ইমাম শায়খ কাজী আবদুর রহমান,ইউকে জমিয়ত লন্ডন মহানগর শাখার জেনারেল সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, ইউকে জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, ইউকে জমিয়তের উপদেষ্টা আলহাজ্ব খালিছ মিয়া,হাসানাহ সেন্টার মসজিদের ইমাম মাওলানা হাফিজ আরশাদ হুসাইন, মাওলানা রেজা বিন সাদিক, বিশিষ্ট আলেম মুফতি আমানুল্লাহ প্রমুখ।

প্রোগ্রামের শেষে বিশেষ অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। সৈয়দ সালমান গিলানী পুনরায় নাত পরিবেশন করেন এবং দৃষ্টিনন্দন পোস্টার তৈরির প্রশংসা করে মুহাম্মদ আতাউল মুহসিনের জন্য কিছু পংক্তিমালা আবৃত্তি করেন। সবশেষে উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top