|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. এডিনবরার নর্দান আসনে লেবার প্রার্থী হলেন এমএসপি ফয়ছল চৌধুরী

এডিনবরার নর্দান আসনে লেবার প্রার্থী হলেন এমএসপি ফয়ছল চৌধুরী

প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫

এডিনবরার দীর্ঘদিনের সমতা আন্দোলনকারী ও বর্তমান এমএসপি ফয়ছল চৌধুরী নবগঠিত এডিনবরার নর্দান আসনের জন্য আসন্ন স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে স্কটিশ লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনী মনোনয়ন পেয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিটি সম্প্রদায়, প্রতিটি রাস্তা এবং প্রতিটি বাসিন্দার জন্য শক্তিশালী কণ্ঠস্বর হয়ে কাজ করবেন।

এডিনবরায় ৩৫ বছর ধরে বসবাসরত ফয়ছল চৌধুরী ড্রামন্ড হাই স্কুল থেকে পড়াশোনা করেন এবং কৈশোরেই কমিউনিটি অ্যাক্টিভিজম শুরু করেন। ২০২১ সালে স্কটিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি বৈষম্য দূরীকরণ, জনসেবার সুরক্ষা এবং অবহেলিত জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরার জন্য পরিচিত হন। তার কাজের পরিধি জুড়ে রয়েছে আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কমিউনিটি নিরাপত্তা।

প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে তিনি বলেন, এডিনবরার নর্দান আমার বাড়ি। আমি জানি আমাদের পাড়ার শক্তি কোথায়, আবার মানুষ কী ধরনের বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি তাও জানি-আবাসন সংকট থেকে শুরু করে প্রয়োজনীয় সেবায় কাটছাঁট পর্যন্ত। আমি দৃঢ?প্রতিজ্ঞ, আমাদের কমিউনিটির জন্য ইতিবাচক পরিবর্তন আনব।
তিনি লেবার পার্টির সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন, আমি নিরলসভাবে কাজ করব, এডিনবরার নর্দান আসনে লেবারের বিজয় নিশ্চিত করতে এবং মানুষের জন্য শক্তিশালী কণ্ঠস্বর হতে।

সীমানা পরিবর্তনের পর প্রথমবারের মতো এডিনবরার নর্দান আসনে ভোট হবে। ফয়ছল চৌধুরীর মতে, এটি বাসিন্দাদের সঙ্গে তাদের এমএসপির মধ্যে একটি নতুন, সরাসরি সম্পর্ক গড়ে তোলার সুযোগ।

তিনি বলেন, এডিনবরার নর্দান একটি বৈচিত্র্যময় এলাকা। এখানে ভিন্ন ভিন্ন সম্প্রদায় আমাদের শহরে অসামান্য অবদান রাখছে। কিন্তু জীবনযাত্রার ব্যয় সংকট, জনসেবার ওপর চাপ এবং ক্রমবর্ধমান বৈষম্য অনেককে পিছিয়ে দিচ্ছে। আমি আবাসনে বিনিয়োগ, ন্যায্য মজুরি এবং স্থানীয় ব্যবসার উন্নয়নের জন্য লড়ব।

ফয়ছল চৌধুরী তার প্রচারণাকে ‘সহজপ্রাপ্যতা ও কর্মমুখীতা’র ওপর ভিত্তি করে সাজানোর ঘোষণা দেন। তার ভাষায়, রাজনীতি মানুষের মধ্যে ঐক্য আনবে, বিভাজন নয়। আমার দরজা সর্বদা মানুষের জন্য খোলা থাকবে। আমরা একসঙ্গে একটি ন্যায্য ও শক্তিশালী এডিনবরার নর্দান গড়ে তুলব।

২০২১ সালে নির্বাচিত হয়ে ফয়ছল চৌধুরী ইতিহাস সৃষ্টি করেন তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত যিনি স্কটিশ পার্লামেন্টের সদস্য হন। পুরো যুক্তরাজ্যে তিনি একমাত্র পুরুষ ব্রিটিশ-বাংলাদেশি সংসদ সদস্য। বর্তমানে তিনি চারজন বিশিষ্ট নারী ব্রিটিশ-বাংলাদেশি এমপি-রুশনারা আলী, আফসানা বেগম, রূপা হক ও টিউলিপ সিদ্দিকের সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত কমিউনিটির কণ্ঠস্বর তুলে ধরছেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top