|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে কাব্যকথা সাহিত্য পরিষদের উদ্যোগে কবি ও শিক্ষককে সংবর্ধনা প্রদান

লন্ডনে কাব্যকথা সাহিত্য পরিষদের উদ্যোগে কবি ও শিক্ষককে সংবর্ধনা প্রদান

প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫

লন্ডনের অন্যতম সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদের উদ্যোগে কবি হাসিদা মুন এবং শিক্ষকা দুলুন নাহার খানকে সংবর্ধনা প্রদান করেছে। গত ১০ আগস্ট রবিবার সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি রেস্টুরেন্টে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি ইমদাদুন খান এবং সঞ্চালনা করেন কবি ড. আজিজুল আম্বিয়া। স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা রহমান। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, ইতিহাসবিদ ফারুক আহমদ, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার উর্মি মজহার, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ছাদ, সিনিয়র সাংবাদিক মতিয়ার চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ইকবাল, সম্পাদক কবি উদয় শংকর দুর্জয়, কবি মুজিবুল হক মনি, আবৃত্তি শিল্পী স্মৃতি আজাদ, কবি আসমা মতিন, প্রবীণ সাংবাদিক রহমত আলী, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শাকির হোসাইন ও সাধারণ সম্পাদক তওহিদুল করিম মুজাহিদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান প্রমুখ।

ভার্চুয়ালি যুক্ত হন কেন্দ্রীয় কাব্যকথা সাহিত্য পরিষদের সভাপতি পুঁথি সম্রাট জালাল ইউসুফ, নাবী নেত্রী হেনা বেগম, সাংবাদিক হাফসা ইসলাম, কমিউনিটি নেতা আব্দুস সাত্তার, এটিএন বাংলার সাংবাদিক সুয়েজ আহমদ, আব্দুল খালিক, কবি নোমান আহমদ, আব্দুল মুকিত, কবি জেসিকা চৌধুরী, কবি সালমা বেগম, কবি লাভলী বেগম ও কবি শেখ লাকি।

সাহিত্য, সংস্কৃতি ও বন্ধুত্বের এই মিলনমেলায় অতিথি ও আমন্ত্রিতরা কবিতা পাঠ, আবৃত্তি ও আলাপচারিতার মাধ্যমে মানবতার বার্তা বিনিময় করেন, যা লন্ডনের প্রবাসী সমাজে এক অনন্য সাংস্কৃতিক আবহ তৈরি করে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top