|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাষ্ট্রবাসী কবি-সাহিত্যিক তমিজ উদ্দীন লোদীর সম্মানে লন্ডনে অনুষ্ঠিত হলো ‘স্বজন কাব্যসন্ধ্যা’

যুক্তরাষ্ট্রবাসী কবি-সাহিত্যিক তমিজ উদ্দীন লোদীর সম্মানে লন্ডনে অনুষ্ঠিত হলো ‘স্বজন কাব্যসন্ধ্যা’


প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫

দেশ ডেস্ক, ২৮ আগস্ট ২০২৫: সিলেটের বিয়ানীবাজারের মাথিউরা গ্রামের কৃতি সন্তান কবি ও কথাসাহিত্যিক তমিজ উদ্দীন লোদীকে নিয়ে আয়োজিত ‘স্বজন কাব্যসন্ধ্যা’ অনুষ্ঠানটি বিলেতের কবি, সাহিত্যিক, সাংবাদিক, কমিউনিটি সংগঠক ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল মুগ্ধতাপূর্ণ ও প্রাণবন্ত।

২৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের নিউ রোডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানে অতিথি আলোচক ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়রের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর (এথনিক মিডিয়া) মুহাম্মদ জুবায়ের, বিলেতবাসী কবি ও শিকড় এন্ড গ্লোবাল পয়েট এন্ড পোয়েট্রি সম্পাদক, কবি ফারুক আহমেদ রনি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ এবং সংহতি সাহিত্য পরিষদের সভাপতি ছড়াকার আবু তাহের।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন-গবেষক ফারুক আহমদ, গ্রন্থি সম্পাদক কবি শামীম শাহান, সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান ও সফিক উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ, কাউন্সিলর আহমেদুল কবির, কবি মজিবুল হক মনি, কবি ইকবাল হোসেন বুলবুল ও ছড়াকার সৈয়দ হিলাল সাইফ।

সংগঠনের সভাপতি আনোয়ার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এহসানুল হক সুবিন ও ওহিদ চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাউন্সিলর আহমেদুল কবির।

সংবর্ধিত কবি-সাহিত্যিক তমিজ উদ্দীন লোদী তাঁর বক্তব্যে বলেন, “বিলেত হচ্ছে সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের চারণভূমি। ঐতিহাসিকভাবে বৃটেনে শিল্প, সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্য চর্চা এবং এর ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেওয়া হয়। মূলত এই লালন ও চর্চার কারণে দেশটি শিক্ষা, সংস্কৃতি ও মানবতাবোধে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে।”

বৃটেনে বাংলা ভাষীদের সাহিত্য ও সংস্কৃতি চর্চার উজ্জ্বল দিকগুলো নিয়ে তিনি আলোকপাত করে বলেন, বর্তমান যুগে সাহিত্য চর্চায় ভাষা কোনো বাঁধা নেই। আমাদেরকে ইংরেজি ভাষায় ব্যাপকভাবে বাংলা সাহিত্য ছড়িয়ে দিতে হবে। লেখায় মৌলিকত্ব থাকলে সাহিত্য বা যে কোনও বিষয়ে পাঠক ঠিকই তার সন্ধান পায়। আমাদের জন্য জরুরি হলো সময়ের সাথে লেখক হিসাবে সেগুলো সঠিকভাবে উপস্থাপন করা।

তিনি আয়োজক সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিকড় ভূমির প্রতি প্রতিটি মানুষের অদ্ভুত টান ও মায়া থাকে। আজ আমাকে যে সম্মান দিয়েছেন, তার প্রতিদান দেবার ক্ষমতা আমি নগণ্য। তবে আপনাদের প্রতিটি কথা ও সম্মানকে শ্রদ্ধায় বুকে জমা রাখলাম।

অতিথি আলোচক লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের কবিকে বাংলা সাহিত্যের শক্তিমান কবি উল্লেখ করে বলেন, তমিজ উদ্দীনের লেখা কোনো নির্দিষ্ট গণ্ডিতে নেই। প্রকৃতি, সমাজ, প্রতিবাদ, দ্রোহ, বিদ্রোহ ও ঘটমান বর্তমানে বৈশ্বিক বিভৎসতা, নিপীড়ন ইত্যাদি তার লেখনিতে সব সময় উচ্চকণ্ঠ হয়ে আছে।

তাঁর কবিতার মুগ্ধ পাঠক হলেও এই প্রথম সরাসরি দেখার সুযোগ হলো উল্লেখ করে লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি কবি তমিজ উদ্দীন লোদীর যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য বিষয়ক হৃদয়গ্রাহী কবিতার উদ্ধৃতি দিয়ে ফিলিস্তিনে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি সাংবাদিক হত্যার নিন্দা ও বিচার দাবি করেন।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বান্ধব ধারাবাহিক ইভেন্ট সম্পর্কে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, ব্রিটেনে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের মতো অন্যান্য সংগঠনও এরকম অনুষ্ঠান আয়োজন করতে পারে, যা মাল্টিকালচারাল বৃটেনে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশ আরও উজ্জ্বলভাবে প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিকড় এন্ড গ্লোবাল পয়েট এন্ড পোয়েট্রি সম্পাদক, কবি ফারুক আহমেদ রনি বলেন, মানুষ পৃথিবীর যে কোনও জায়গায় যায় না কেন, সে তার নিজস্বতাকে নিয়ে যায়। ৮০ দশকের অন্যতম এই কবি এখন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বাস করছেন। এই সময়ে আছেন লন্ডনে। কিন্তু তার কবি মানসে আছে মাতৃভূমি বাংলাদেশ। তাঁর কবিতায় আছে অন্যরকম স্পৃহা। রয়েছে সমাজ ও সভ্যতার কথা। তিনি একজন সাহিত্য সম্পাদক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। একজন সব্যসাচি লেখক হিসাবে তিনি সকল শাখায় সাফল্যের ছাপ রাখছেন। সাহিত্যের মৌলিক কাজগুলো তাঁকে অমর রাখবে সন্দেহ নেই।

তিনি বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের সৃজনশীল এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এই রকম আয়োজন বহু ভাষা ও সংস্কৃতির লন্ডনের কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলে।

তমিজ উদ্দীন লোদীকে বর্তমান সময়ের একজন শক্তিমান ও মানবিক বোধের কবি আখ্যা দিয়ে আলোচনা করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ। তিনি বলেন, দেশে দেশে ঘটে যাওয়া রাষ্ট্রীয় নিপীড়ন, অমানবিকতা, আগ্রাসনের বিরুদ্ধে তমিজ উদ্দীন লোদীর কবিতা শুধু প্রতিবাদের স্ফুলিঙ্গ নয়, অসংখ্য পাঠককেও এইসব অনাচার-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী করে তুলে।

তিনি ফিলিস্তিনবাসীদের নিয়ে কবির লেখা একটি কবিতা পাঠ করে বলেন, কবিতাটিতে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনবাসীর বর্তমান সময়কে শুধু তুলে ধরা হয়নি, এটি গোটা ফিলিস্তিনের যেন এক করুণ ইতিহাস। এবং এটাই কবি মানসের প্রতিচ্ছবি।

সংহতি সাহিত্য পরিষদের সভাপতি, ছড়াকার আবু তাহের বলেন, সাহিত্যের একজন গুণী মানুষকে নিয়ে সামাজিক সংগঠনের এরকম অনুষ্ঠান আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর কবিতায় মানুষ এবং মানবিকতার জয়গান বারবার উচ্চারিত হয়। সময়কে ধারণ করে নিরবিচ্ছিন্ন কাব্য সাধনা করছেন সেই ৮০র দশক থেকে। তমিজ উদ্দীন লোদীর এটাই সবচেয়ে বড় গুণ এবং তিনি বাংলা সাহিত্যের একজন অন্যতম শক্তিমান কবি।

যুক্তরাজ্যে সাহিত্য ও সংস্কৃতি বিকাশে সংহতি সহ অন্যান্য সংগঠনের ধারাবাহিক উৎসব ও মৌলিক কাজ নিয়ে আলোকপাত করে ছড়াকার আবু তাহের বলেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে বাংলা সাহিত্যে ভূমিকা রাখছেন বিলেতবাসী কবি, সাহিত্যিক ও গবেষকরা।

গবেষক ফারুক আহমদ বলেন, একজন কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক হিসাবে তাঁর উজ্জ্বল পরিচিতি রয়েছে। তমিজ উদ্দীন লোদীর একজন একনিষ্ঠ পাঠক হলেও অনুষ্ঠানে এসে তাঁর সম্পর্কে অনেক কিছু জানলাম। তিনি তাঁর গুণের কারণেই জনপ্রিয় ও সমাদৃত। এখানে অনেকে বলেছেন তিনি সিলেটের কবি ও কথাসাহিত্যিক। প্রকৃত সত্য হল-তিনি বাংলাদেশের অন্যতম কবি ও লেখক এবং তিনি তাঁর লেখনীর মাধ্যমেই শিল্পোত্তীর্ণ হয়েছেন বলে মনে করি।

গ্রন্থি সম্পাদক কবি শামীম শাহান বলেন, তিনি অগ্রজ কবি। সিলেট শহরে কবি তমিজ উদ্দীন লোদীর লেখা আমার মতো অনেক সমসাময়িক কবিদের কবিতা লেখায় উদ্ধৃত করেছে। গুণী এই কবির সাহিত্য রচনার পাশাপাশি সাহিত্য সম্পাদনার কঠিন কাজটি করছেন বহুদিন থেকে। ব্যক্তিগতভাবে তিনি নিভৃতচারী হলেও তার সৃষ্টিকর্ম দেশে-দেশে পাঠকসমাদৃত। আমি তাঁর মুগ্ধ পাঠক সেই তারুণ্য সময়ের মতো।

অনুষ্ঠানে কবিকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সমিতির সাবেক সহসভাপতি আলাউদ্দিন ও বাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ছরওয়ার আহমদ, জেবুল ইসলাম প্রমুখ।

অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ময়নুল ইসলাম, গোলাম কবির রুমেল, গুলজার আহমদ, আলী হোসেন প্রমুখ। মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কবির আহমদ ও নূর উদ্দীন লোদী প্রমুখ।

টি আলী স্যার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান ফয়সল আহমদ রুহেল, এডভোকেট সি এম কামরুজ্জামান ও ওহিদ চৌধুরী প্রমুখ।

সংগঠনের সভাপতি আনোয়ার আহমদ ও সাধারণ সম্পাদক এহসানুল হক সুবিন ‘স্বজন কাব্যসন্ধ্যা’য় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, সমিতির সকলের আন্তরিক সহযোগিতার কারণে অনুষ্ঠান সফল হয়েছে বলে আমরা বিশ্বাস করি। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top