|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. আরো বিস্তৃত হচ্ছে ক্যানারি ওয়ার্ফ আইডিয়া স্টোরের কার্যক্রম

আরো বিস্তৃত হচ্ছে ক্যানারি ওয়ার্ফ আইডিয়া স্টোরের কার্যক্রম

প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র ক্যানারি ওয়ার্ফ এ অবস্থিত আইডিয়া স্টোরের শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও বিস্তৃত করতে যৌথভাবে কাজ করে যাচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও ক্যানারি ওয়ার্ফ গ্রুপ।

এই প্রকল্পে ১.২ মিলিয়ন পাউন্ড ব্যয় করছে ক্যানারি ওয়ার্ফ গ্রুপ, যার মাধ্যমে স্টোরটি আধুনিকায়নের পাশাপাশি একটি নতুন শিশু লাইব্রেরি গড়ে তোলা হচ্ছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলও এই প্রজেক্টে অতিরিক্ত ২.৫ লক্ষ পাউন্ড বিনিয়োগ করছে।

উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ার পর বিশেষ এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হবে শিশুদের লাইব্রেরির, যেখানে থাকবে বাড়তি স্থান, নতুন হিটিং ও কুলিং সিস্টেম, উন্নত বায়ু চলাচলের ব্যবস্থা, আলো এবং আধুনিক ফ্লোরিং।

২২ আগস্ট আইডিয়া স্টোর পরিদর্শন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর এডুকেশন, ইয়ুথ এন্ড লাইফ লার্নিং, কাউন্সিলর মাইয়ুম তালুকদার। তাঁর সাথে উপস্থিত ছিলেন কেবিনেট মেম্বার ফর রিসোর্স এন্ড দ্যা কস্ট অফ লিভিং, কাউন্সিলর সাঈদ আহমেদ সহ ক্যানারি ওয়ার্ফ গ্রুপের সিনিয়র কর্মকর্তাগণ। ডেপুটি মেয়র মাইয়ূম তালুকদার সহ অন্যরা নতুন করে সংস্কার হতে যাওয়া আইডিয়া স্টোরের অন্যান্য অংশ ঘুরে দেখেন।

এসময় তারা সামার অব ফান প্রোগ্রামের অন্তর্ভুক্ত একটি স্টোরি টাইম সেশনে অংশ নেন, যেখানে শিশুরা ও বড়রা একসাথে দারুণ সব গল্প শুনেন এবং আনন্দে মেতে উঠেন। তারা বলেন, “এটি শুধু বিনোদনের অংশ নয়, বরং শিশুদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে এবং শিক্ষার বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top