|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, গ্রেপ্তার ৪ শতাধিক

লন্ডনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, গ্রেপ্তার ৪ শতাধিক

প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৫

দেশ ডেস্ক:: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লন্ডন পুলিশ ৪২৫ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।

শনিবারের এই বিক্ষোভের আয়োজক ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ জানিয়েছে, প্রায় ১ হাজার ৫০০ মানুষ লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে এই বিক্ষোভে অংশ নিয়েছিল। তারা সন্ত্রাসবাদ আইনের অধীনে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি নিয়েছিল।

ডিফেন্ড আওয়ার জুরিস এক্স- এ একটি ভিডিওসহ পোস্ট করেছে, যেখানে সংঘর্ষের চিত্র তুলে ধরা হয়েছে।
তাতে লেখা হয়েছে, পুলিশ নির্মমভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা করে মাটিতে ফেলে দিয়েছে। শুধুমাত্র প্ল্যাকার্ড ধরে থাকার জন্য তারা অন্যদের গ্রেপ্তার করেছে। যেখানে লেখা ছিল ‘আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’

যুক্তরাজ্যের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংঘর্ষের সময় পুলিশ লাঠি ব্যবহার করে এবং একজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারের পর একটি ব্যারিকেডের পেছনে মুখ থেকে রক্ত ঝরতে দেখা গেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের সাথে চিৎকার করে তর্ক করেছে এবং তাদের দিকে পানি ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ করা হয়েছে, যখন একপর্যায়ে বেশ কয়েকজন বিক্ষোভকারী ভিড়ের চাপে পড়ে যান।

লন্ডনস মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে , পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা এবং একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন প্রকাশসহ বিভিন্ন অপরাধের জন্য ৪২৫ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা শারীরিক ও মৌখিক আক্রমণের শিকার হয়েছেন। যার মধ্যে ঘুষি, লাথি, থুতু নিক্ষেপ এবং বস্তু ছোড়া অন্তর্ভুক্ত।

গত জুলাই মাসে সন্ত্রাসবাদ আইন ২০০০ এর অধীনে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদগুলোর মধ্যে সর্বশেষ ঘটনা এটি।

সূত্র : আল-জাজিরা

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top