|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. একদিনে ব্রিটিশ উপকূলে পৌঁছালেন হাজারেরও বেশি অভিবাসী

একদিনে ব্রিটিশ উপকূলে পৌঁছালেন হাজারেরও বেশি অভিবাসী

প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৫

দেশ ডেস্ক:: যুক্তরাজ্যের সীমান্ত রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের পরও ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা বাড়ছে। কেবল গত শুক্রবার একদিনেই ১ হাজার ৭২ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ১৩টি ছোট নৌকায় করে অভিবাসীরা ফ্রান্সের উত্তর উপকূল ও পা-দ্য-কালে উপকূল থেকে যাত্রা শুরু করেছিলেন। তাদের সবাই অনিয়মিত উপায়ে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন।

এদিকে, ফ্রান্স–যুক্তরাজ্য অভিবাসন চুক্তির আওতায় ‘ওয়ান ইন, ওয়ান আউট’ নীতিতে ইতোমধ্যে তিনজন অভিবাসীকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে। বিনিময়ে খুব শিগগিরই ফ্রান্স থেকে বৈধ আবেদনকারীদের যুক্তরাজ্যে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

চলতি বছরের এখন পর্যন্ত ৩০ হাজারেরও বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। পিএ নিউজের বিশ্লেষণ অনুযায়ী, এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ ভাগ বেশি। গত বছর এই সময়ের মধ্যে ২২ হাজার ২৮ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছিলেন। তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালে এ সংখ্যা ছিল ২১ হাজার ৯১৮।

সদ্য নিযুক্ত ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ একে ‌‌‘‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, নৌকায় করে চ্যানেল পাড়ি দেওয়া বন্ধ করতেই হবে। দুর্বৃত্ত মানবপাচারকারীরা আমাদের সীমান্তকে হুমকির মুখে ফেলছেন।

ব্রিটিশ এই মন্ত্রী বলেন, ফ্রান্সের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ায় যেসব মানুষ ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করবেন, তাদের ফেরত পাঠানো সম্ভব হবে। এই প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হবে বলে আমি আশা করছি।

তিনি বলেন, ‘‘যুক্তরাজ্যের সীমান্ত সুরক্ষিত রাখা আমার অগ্রাধিকার। ইমিগ্রেশন সিস্টেমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সব ধরনের পদক্ষেপ বিবেচনা করছি।’’

অন্যদিকে, সেপ্টেম্বরের শুরুতে ১৭টি ছোট নৌকায় এক হাজারের বেশি অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। এতে সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে সরকারের ওপর চাপ আরও বেড়েছে। আশ্রয়প্রার্থীদের হোটেলে রাখা নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে স্থানীয়দের বিক্ষোভ হচ্ছে।

তবে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, আগামী নির্বাচনের আগেই তিনি এসব হোটেল খালি করতে চান। যদিও এ বিষয়ে এখনও কোনও সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা করা হয়নি। ইনফোমাইগ্রেন্টস।

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top