|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. মুক্তি পেল সৈয়দ সাহিলের রাজনৈতিক থ্রিলার ওয়েবফিল্ম ‘দাবাঘর’

মুক্তি পেল সৈয়দ সাহিলের রাজনৈতিক থ্রিলার ওয়েবফিল্ম ‘দাবাঘর’


প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-এ প্রিমিয়ার হলো সৈয়দ সাহিলের রাজনৈতিক থ্রিলার ওয়েবফিল্ম ‘দাবাঘর’।

চলচ্চিত্রটির কেন্দ্রবিন্দুতে আছেন রামিসা রহমান (নিগার সুলতানা মিমি), এক প্রভাবশালী ব্যবসায়ীর কন্যা, যিনি সাংবাদিক আরিফ খানের কাছে থেকে একটি পেন ড্রাইভ হাতে পান। ওই ড্রাইভে নাকি প্রমাণ রয়েছে যে একটি শক্তিশালী সিন্ডিকেট ২,১৭,০০০ কোটি টাকা অবৈধ অর্থ ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন ব্যাংকে পাচার হয়েছে। গল্পটি দ্রুতই রূপ নেয় শ্বাসরুদ্ধকর বিড়াল-ইঁদুরের খেলায়—রামিসা, তাঁর অনুসন্ধানী বন্ধু আরিফ খান, নির্মম ব্যবসায়ী জহির চৌধুরী (স্বাধীন খসরু) এবং দ্বন্দ্বে জর্জরিত সহযোগী মাধব রায় (ইমতিয়াজ রনি)কে কেন্দ্র করে। তীব্র দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা এবং উত্তেজনায় ভরপুর দাবাঘর প্রশ্ন তোলে দুর্নীতির মানবিক মূল্য আর ক্ষমতার সাথে জড়িত নৈতিক অস্পষ্টতার ব্যাপারে।

ওয়েবফিল্মটির পরিচালক সৈয়দ সাহিল বলেন, “অনেক বছর ধরেই বিপুল পরিমাণ দুর্নীতির টাকা ইউরোপ ও আমেরিকায় পাচার হচ্ছে। এমনকি আমাকে ব্যক্তিগতভাবে মানি লন্ডারিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছি।”

তাঁর বক্তব্যে স্পষ্ট যে চলচ্চিত্রটির গল্প বাস্তব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ দ্বারা প্রভাবিত, যা শুধু বিনোদন নয়, বরং গভীরতর সামাজিক প্রশ্নও উত্থাপন করে।

অভিনেতা ইমতিয়াজ রনি বলেন, দাবাঘর নি:সন্দেহে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ওয়েবফিল্মে অভিনয়ের পাশাপাশি মূল গানেও কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়েছি, যা কাহিনীর আবেগকে আমার চোখে আরও গভীর করেছে। আমরা জানি বাংলাদেশের নাট্যজগত এবং চলচ্চিত্র জগতের প্রথম সারির একজন শিল্পী স্বাধীন খসরু। উনার সাথে স্ক্রিন শেয়ার করা একটা দুর্দান্ত অভিজ্ঞতা তো বটেই। তার পাশাপাশি বাংলাদেশ এবং ফ্রান্সের অসাধারণ অভিনয়শিল্পী ও দূরদর্শী পরিচালকের সঙ্গে কাজ করাটা আমার জন্য সত্যিই অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা। দর্শকরা যখন দাবাঘর–এর জগৎ দেখবেন, সেটিই হবে আমাদের পরিশ্রমের আসল সার্থকতা।

সাবরিনা ইসলাম নাদিয়া এর প্রযোজনায় ওয়েবফিল্মটিতে অভিনয় করেন, বাংলাদেশের নাটক ও সিনেমাজগতের স্বনামধন্য খ্যাতিমান অভিনেতা স্বাধীন খসরু, আহাসান উদ্দিন, ইমতিয়াজ রনি, নিগার সুলতানা মিমি, আরিফ খান, সজিব মোত্তাকিন, মাসুদ আল আজাদ সহ আরও ফরাসী অভিনয় শিল্পিরা।

দর্শকরা এখানে খুঁজে পাবেন একদিকে ধ্রুপদী থ্রিলারের টানটান গতি, অন্যদিকে আন্তর্জাতিক অর্থপাচার ও দুর্নীতির জটিল কার্যক্রমকে সহজবোধ্যভাবে উপস্থাপন। তবে মানবিক সম্পর্ক ও চরিত্রের দ্বন্দ্বকেও চলচ্চিত্রটি সমান গুরুত্ব দিয়েছে। নির্মাতাদের দাবি, দাবাঘর কেবলমাত্র একটি বিনোদনমূলক সৃষ্টি নয়—এটি গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা এবং আর্থিক অপরাধের বিরুদ্ধে সত্য অনুসন্ধানের ঝুঁকি নিয়ে আলোচনার সূত্রপাত ঘটাবে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top