ইউনিটি অব মৌলভীবাজার-এর নতুন কমিটির অভিষেক ও ডিনার পার্টি অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫
উৎসবমুখর পরিবেশে ‘ইউনিটি অব মৌলভীবাজার’-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও ডিনার পার্টি ৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় লুটন শহরে অনুষ্ঠিত হয়েছে।
এতে সংগঠনের সভাপতি আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি লিটন চৌধুরী, আমজাদ হোসেন সানি ও রাসেল খানের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক এম এ মান্নান। এসময় তিনি নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খান এমবিই, অ্যাকাউন্ট্যান্ট রফিক হায়দার রিপন, সাবেক ছাত্রনেতা আহমেদ হাসান, সৈয়দ ফজলুল হক সেলিম, কবি কাজল রশিদ, ইব্রাহিম তালুকদারসহ অন্যান্য উপদেষ্টা ও কমিউনিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল মালিক, প্রাক্তন সভাপতি সৈয়দ শামীম ইসলাম, সাবেক সেক্রেটারি কামরুজ্জামান খান কমরু, শফিকুর রহমান, ট্রেজারার মুহিবুর রহমান, সহ সভাপতি শামীম চৌধুরী, শাহাজান সিরাজ, শেখ জাহাদ জসিম, ফয়সাল ইসলাম, তপু তোফায়েল খান, নিয়ামত খান, সেলিম আহমেদ, আতিক লাকি, আজিজুর রহমান মুন, মাহবুবুর রহমান শিবলু, মাহফুজ আহমদ, রাজু আহমেদ, জয়েন্ট ট্রেজারার সাইফুল হক খালেদ, সাদিকুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক মাইনুল হোসেন বেলাল, মোহাম্মদ আলী, ক্রীড়া সম্পাদক রেজওয়ান হোসেন রাজু, শাওন তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাকিম আহমেদ টিটু, ধর্ম সম্পাদক আমিনুর চৌধুরী, নাজমুল ইসলাম, ইমাদ উদ্দিন চৌধুরী, সাহেদ কুরেশী, সৈয়দ জামান, আনোয়ার আহমেদ ও ইসফাক আহমেদ সজিব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ রুয়েজ আহমদ এবং দোয়া পরিচালনা করেন মাহফুজ আহমদ। এসময় সংগঠনের প্রয়াত উপদেষ্টা মুক্তিযোদ্ধা ইতেখার উদ্দিন এবং বাংলাদেশ টিমের সদস্য মরহুম মোহাম্মদ কামাল মনসুরের রুহের মাগফেরাত কামনা করা হয়। র?্যাফেল ড্র এ প্রথম পুরস্কার জেতেন লুটনের মো. ইকবাল হোসেন, দ্বিতীয় পুরস্কার লন্ডনের শামীম চৌধুরী এবং তৃতীয় পুরস্কার জেতেন মাইনুল হোসেন বেলাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মৌলভীবাজার জেলার মানুষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও উন্নয়ন বৈষম্যের শিকার। তারা মিরপুর-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক চার লেনে উন্নীতকরণ, মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, শমসেরনগর বিমানবন্দর চালু এবং জেলা জুড়ে যোগাযোগব্যবস্থার আধুনিকায়নের দাবি জানান। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে সংগঠনের পূর্ববর্তী কার্যক্রম উপস্থাপন করা হলে উপস্থিত সবাই প্রশংসা করেন এবং আগামী রমজান প্রজেক্টে খাদ্যসামগ্রী বিতরণসহ মানবিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। সর্বশেষে অভিষেক অনুষ্ঠানটি প্রবাসী মৌলভীবাজারবাসীর ঐক্য ও দায়িত্ববোধের এক স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

