|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ২০২৫ সালে বিশ্বে ১২৮ সাংবাদিককে হত্যা

২০২৫ সালে বিশ্বে ১২৮ সাংবাদিককে হত্যা


প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬

দেশ ডেস্ক:: ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশে হত্যার শিকার হয়েছেন ১২৫ সাংবাদিক। বেলজিয়ামভিত্তিক ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ফেডারেশন (আইএফজে) এ তথ্য জানিয়েছে। এসব হত্যাকাণ্ড সবচেয়ে বেশি ঘটেছে পশ্চিম এশিয়ায়। এর মধ্যে ফিলিস্তিন ভূখণ্ড গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৫৬ সাংবাদিক নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪৪ শতাংশ।

নিহতদের মধ্যে আফ্রিকায় এক বছরে ১৮ জন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৫, আমেরিকায় ১১ এবং ইউরোপে ১০ সাংবাদিক রয়েছেন। তবে তালিকায় ৯ জন রয়েছেন, যাদের মৃত্যু হয় দুর্ঘটনায়। নিহতদের মধ্যে ১০ নারী সাংবাদিক রয়েছেন।

ফেডারেশন ভারতে চারটি মৃত্যুর তথ্য জানিয়েছে। গত বছরের ১ জানুয়ারি হত্যার শিকার হন ইউটিউব চ্যানেল ‘বাস্টার জাঙ্কশন’ পরিচালনাকারী সাংবাদিক মুকেশ চন্দ্রকর। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় একটি সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগে রিপোর্ট করার অভিযোগে তাঁকে হত্যা করা হয়েছিল।

ফেডারেশন জানায়, বছরে বিশ্বের ৫৩৩ সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কারাদণ্ডপ্রাপ্ত সাংবাদিকের সংখ্যা ২৭৭, যা সবচেয়ে বেশি। এ ছাড়া চীনে ১৪৩ ও মিয়ানমারে ৪৯ জন রয়েছেন। এর আগে ২০২৪ সালে ফেডারেশন ১২২ সাংবাদিক নিহত এবং ৫১৬ জনকে কারাদণ্ড দেওয়ার খবর দিয়েছিল। সাংবাদিকদের সুরক্ষায় কর্তৃপক্ষের ‘ক্রমাগত ব্যর্থতার’ নিন্দা জানিয়েছে ফেডারেশন এবং সহিংসতা বন্ধে তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যান্থনি বেলাঙ্গার বলেন, এক বছরে ১২৮ সাংবাদিক নিহত হওয়ার ঘটনা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি একটি বৈশ্বিক সংকট।

গাজায় ৫৬ সাংবাদিক নিহত
আইএফজে জানিয়েছে, ২০২৫ সালে সাংবাদিক হিসেবে কাজ করার জন্য ফিলিস্তিন ছিল সবচেয়ে ভয়ংকর স্থান। আর সমগ্র মধ্যপ্রাচ্য মিডিয়া পেশাদারদের জন্য সবচেয়ে বিপজ্জনক অঞ্চল। গত বছর এই অঞ্চলে ৭৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে শুধু গাজায় নিহত হয়েছেন ৫৬ সাংবাদিক। এরমধ্যে আলজাজিরার সাংবাদিক আনাস আল-শরিফের হত্যাকে সবচেয়ে মারাত্মক বলে উল্লেখ করেছে।

প্রচ্ছদ এর আরও খবর
বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top