|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বিদেশে টাকা পাচারকারীদের সংসদে ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ

বিদেশে টাকা পাচারকারীদের সংসদে ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ


প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬

দেশ ডেস্ক:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণের অর্থ পাচারকারী ও ব্যাংক লুটেরাদের দিন শেষ হয়ে আসছে। যারা মানুষের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবন যাপন করছে, সেই ঋণখেলাপিদের বাংলাদেশের সংসদে আর জায়গা দেওয়া হবে না। আগামী দিনের সংসদ পরিচালিত হবে কেবল ন্যায় ও ইনসাফের ভিত্তিতে।

​শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর ঈদগাহ মাঠে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

​নিজের গ্রামবাসীর উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ জানান, তার কাছে কোনো অবৈধ বিত্ত-বৈভব বা প্রলোভন নেই। প্রয়াত ওসমান হাদির সততা ও আদর্শকে ধারণ করেই তিনি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। জনগণের প্রতি দায়বদ্ধতা এবং ন্যায়নিষ্ঠাই তার রাজনীতির মূল চালিকাশক্তি।

​দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে বাংলাদেশে দুটি পক্ষ তৈরি হয়েছে। এর মধ্যে একটি পক্ষ ইনসাফ ও সাধারণ মানুষের শ্রম-ঘামে গড়া দেশের স্বার্থ রক্ষায় লড়ছে, আর অন্য পক্ষটি জুলুম, দুর্নীতি ও ভারতীয় আগ্রাসনের পক্ষে অবস্থান নিয়েছে।

হাসনাত বলেন, সৎ, দক্ষ ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব ছাড়া একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়।

​প্রয়াত ওসমান হাদির স্মৃতিচারণ করে এনসিপি নেতা বলেন, সততার কারণেই হাদি ভাই আজও গণমানুষের হৃদয়ে বেঁচে আছেন। তার হত্যার বিচার করা একটি জাতীয় অসিয়ত এবং এই বাংলার মাটিতেই সেই বিচার নিশ্চিত করা হবে। যারা চাঁদাবাজ ও দুর্নীতির হোতা, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

​রসুলপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, ইউপি সদস্য হাসান মেম্বার, সিরাজুল ইসলাম, সামসুল হক ও সোহাগ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে হাসনাত আবদুল্লাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রচ্ছদ এর আরও খবর
বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top