|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সুনামগঞ্জের ৫টি আসনেই জয় পেল বিএনপি

সুনামগঞ্জের ৫টি আসনেই জয় পেল বিএনপি


প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

দেশ ডেস্ক:: সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের সবকয়টিতেই বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এরমধ্যে ৪টি আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী।

সুনামগঞ্জ:১ (তাহিরপুর- জামালগঞ্জ- ধর্মপাশা-মধ্যনগর) আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমদ পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট, নেজামে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার পেয়েছেন ১ হাজার ১৮৪ ভোট।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস পেয়েছেন ১ হাজার ২৩২ ভোট।

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) আনোয়ার হোসেন তালা প্রতীকে ৪২ হাজার ২২৬ ভোট পেয়েছেন। এছাড়াও, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী ১৪ হাজার ২০৩ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ৯৮ হাজার ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী মো. সামছ উদ্দিন পেয়েছেন ৭৫ হাজার ৭৭৫ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন পেয়েছেন ২৬ হাজার ৩০৭ ভোট।

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট,
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জেলার ৭২০টি কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর থেকে একে একে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে শুরু করলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির নেতাকমীর্দের উচ্ছ্বাস শুরু হয়।

সন্ধ্যা থেকেই সুনামগঞ্জ জেলা বিএনপির পুরাতন বাসস্টেশনের কার্যালয়ে সুনামগঞ্জ—৪ আসনের বিভিন্ন কেন্দ্রের ফলাফল জানানো শুরু হয়। এসময় কার্যালয়ের সামনে থাকা কমীর্ সমর্থক ও সাধারন মানুষ ধানের শীষ ও বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের নামে শ্লোগান দেন।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ২ টা পর্যন্ত ফলাফল সংগ্রহ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

ফলাফল ঘোষণা শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুনামগঞ্জের-৫ টি আসনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ফলাফলও ঘোষণা করা হয়েছে।”

প্রচ্ছদ এর আরও খবর
বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top