আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আনজুমানে আল ইসলাহ ইউকে-এর ওয়েলস ডিভিশনের উদ্যোগে গত ২৩ ফেব্রুয়ারি সোমবার এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ সদস্য কাউন্সিলর দিলওয়ার আলী।
ওয়েলস ডিভিশনের সভাপতি হাফিজ ফারুক আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনসার মিয়ার সঞ্চালনায় কার্ডিফের জালালীয়া মসজিদে আয়োজিত ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, শেখ মোহাম্মদ আনোয়ার, অর্গানাইজিং সেক্রেটারি মাওলানা আব্দুল মুক্তাদির এবং মেম্বারশিপ সেক্রেটারি ক্বারি মুজাম্মিল আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন কার্ডিফ ব্রাঞ্চের ভাইস প্রেসিডেন্ট জিলু মিয়া, সেক্রেটারি কামরুল ইসলাম বাবু, জয়েন্ট সেক্রেটারি হাফিজ জালাল উদ্দীন, ট্রেজারার বেলাল খান, অর্গানাইজিং সেক্রেটারি এমদাদ আলী, ওয়েলফেয়ার সেক্রেটারি ফয়েজ মিয়া প্রমুখ।

