|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়, যা বললেন সারজিস

প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়, যা বললেন সারজিস

প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

দেশ ডেস্ক:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো আমাকে কষ্ট দেয়। তার নেতৃত্বে লাখ লাখ ছাত্র রয়েছে। তিনি যেভাবে নেতার পেছনে দৌড়ালেন, আওয়ামী লীগের সময়েও এভাবে দৌড়াতে দেখিনি।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়াতে দেখা গেছে। বিষয়টি আমার কাছে দুঃখজনক মনে হয়েছে।’

ছাত্রদলের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্ররাজনীতিতে নতুন একটি মানদণ্ড তৈরি করা প্রয়োজন। আপনারা ছাত্ররাজনীতির সংস্কৃতিতে নতুন একটা স্ট্যান্ডার্ড তৈরি করবেন, যা দেখে বাংলাদেশের ছাত্ররাজনীতির ভবিষ্যৎ গড়ে উঠবে।’

তিনি বলেন, ‘দেশে নতুন করে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। একদিকে ক্ষমতাসীন দল নিজেদের কর্মকাণ্ডে পূর্ববর্তী সরকারের চেয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে রাজনৈতিক কার্যক্রমের বদলে অভিনয় প্রতিযোগিতা চলছে।’

দেশে সমঝোতার রাজনীতি শুরু হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির পুনরাবৃত্তি ঘটছে। এ পরিস্থিতি থেকে মুক্তির জন্য ছাত্রশক্তিকে সংগঠিত হওয়ার আহ্বান জানান সারজিস আলম।

প্রচ্ছদ এর আরও খবর
বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top