|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব

লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব

প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬

সিলেট প্রতিনিধি:: সিলেটে এক ভিসা প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। যুক্তরাজ্যের জাল ভিসা দিয়ে মনিরসহ তার আরেক সহযোগী প্রতারক এক ব্যক্তির কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। ওই অভিযোগে দায়েরকৃত মামলার আসামী মনির আহমেদকে সোমবার বিকেল সাড়ে ৪টায় শাহপরাণ থানাধীন দাসপাড়া বাজার থেকে গ্রেফতার করে র‌্যাব।

মনির আহমদ (৩৫) শাহপরাণ থানার ইসলামপুর পলাশ কুটিরের মৃত আবদুর রউফের ছেলে।

ঘটনার বর্ণনা দিয়ে র‌্যাব জানায়, মনির আহমদ ও তার সহযোগী মনসুর আলী তালুকদার এমটিআর ট্রাভেল এন্ড ট্যুরিজম নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। গোলাপগঞ্জের যোগারকুল এলাকার বাসিন্দা মো. আরিফ আহমেদ ফেসবুকে বিজ্ঞাপন দেখে তাদের সাথে যোগাযোগ করেন।

আরিফ আহমদ লন্ডন যাওয়ার আগ্রহ প্রকাশ করলে মনির ও মনসুর ২৫ লাখ টাকার চুক্তি করে। ২-৩ মাসের মধ্যে তাকে লন্ডনে পাঠানোর আশ্বাস দেয় তারা।

চুক্তি অনুযায়ী আরিফ প্রথমে তাদেরকে ৩ লাখ টাকা দেন এবং বাকি ২২ লাখ টাকা ভিসার পর দেওয়ার কথা ছিল। মনির ও মনসুর পাসপোর্টে ভিসা লাগিয়ে দেওয়ার পর পুরো টাকা প্রদান করেন আরিফ।

গত ২১ ডিসেম্বর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার সময় ইমিগ্রেশনে আরিফের ভিসাটি জাল হিসেবে ধরা পড়ে। এ ঘটনায় আরিফ ঢাকা বিমানবন্দর থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করেন।

ওই মামলার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের প্রেক্ষিতে সোমবার মামলার আসামী মনির আহমদকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

প্রচ্ছদ এর আরও খবর
বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top