|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বেথনাল গ্রিনে সাবেক কাউন্সিল অফিসে নির্মিত হবে নতুন সাশ্রয়ী আবাসন প্রকল্প

বেথনাল গ্রিনে সাবেক কাউন্সিল অফিসে নির্মিত হবে নতুন সাশ্রয়ী আবাসন প্রকল্প

প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বেথনাল গ্রিনের আলবার্ট জ্যাকব হাউস ভবনটি ভেঙে ফেলার জন্য সরকারের ব্রাউনফিল্ড ল্যান্ড রিলিজ ফান্ড (বি এল আর এফ ২) থেকে ১,১১৭,৬৪৮ পাউন্ড অর্থায়ন নিশ্চিত করেছে। কাউন্সিল এই স্থাপনাটিকে ৫৩টি বহুলপ্রয়োজনীয় সাশ্রয়ী সামাজিক ভাড়ার বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে।

সরকারের ব্রাউনফিল্ড ল্যান্ড রিলিজ ফান্ডের লক্ষ্য হলো সরকারি সংস্থাগুলোকে তাদের জমি ও ভবনগুলোর উন্নত ব্যবহারে সহায়তা করা, স্থানীয় সেবার মান বাড়ানো, খরচ কমানো এবং নতুন বাড়ি ও কর্মসংস্থানের জন্য জমি উন্মুক্ত করা।

একসময় বেথনাল গ্রীনের আলবার্ট জ্যাকব হাউস ছিল কাউন্সিলের একটি অফিস ভবন। নতুন টাউন হল হোয়াইটচ্যাপেলে এবং বারার বিভিন্ন এলাকায় ছোট ছোট স্থানীয় হাব চালু করার ফলে কাউন্সিলের অফিস কার্যক্রম কেন্দ্রীকরণ করা হয়েছে – ফলে ভবনটি আর প্রয়োজন নেই।

দেশের দ্রুততম বর্ধনশীল বারার হিসেবে টাওয়ার হ্যামলেটস তীব্র আবাসন সংকটের মুখোমুখি, যেখানে বর্তমানে প্রায় ৩০,০০০ পরিবার হাউজিং রেজিস্টারে অপেক্ষমাণ। নতুন এই উন্নয়ন প্রকল্প সেই চাহিদার কিছুটা চাপ কমাতে সাহায্য করবে।

নতুন প্রকল্পে যেসব বাড়ি থাকবে:

৮টি এক বেডরুম বা শয়নকক্ষের বাড়ি, ১৩টি দুই বেডরুম বা শয়নকক্ষের বাড়ি, ২৩টি তিন বেডরুম বা শয়নকক্ষের বাড়ি, ৯টি চার বেডরুম বা শয়নকক্ষের বাড়ি। এ ছাড়া প্রকল্পে পাঁচটি অ-আবাসিক স্থান, নতুন কমিউনিটি ল্যান্ডস্কেপিং এবং আশপাশের আউটডোর এলাকার উন্নয়নও অন্তর্ভুক্ত রয়েছে।

ডেমোলিশন বা ভবন ভাঙার কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া চলছে। ২০২৬ সালের এপ্রিল থেকে ধ্বংস কাজ শুরু হওয়ার কথা এবং ২০২৬ সালের ডিসেম্বর থেকে নতুন বাড়ির নির্মাণকাজ শুরু হবে।

আলবার্ট জ্যাকব হাউস টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শক্তিশালী হাউজিং ডেলিভারি কর্মসূচির অংশ, যার মাধ্যমে কাউন্সিল ও অংশীদারদের উদ্যোগে ১,০০০টিরও বেশি নতুন বাড়ি নির্মাণের কাজ চলছে। মেয়রের অ্যাক্সেলারেটেড হাউজিং প্রোগ্রাম এর মাধ্যমে আরও ৩,৩০০টি বাড়ির পরিকল্পনা রয়েছে, যা দেশের অন্যতম বৃহৎ কাউন্সিল-নেতৃত্বাধীন আবাসন কর্মসূচি হিসেবে বিবেচিত।

কাউন্সিলের রিজেনারেশন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এবং হাউস বিল্ডিং বিষয়ক ক্যাবিনেট সদস্য, কাউন্সিলর কবির আহমেদ বলেন, “আমরা সবসময়ই বারার বিপুল আবাসন চাহিদা পূরণে নতুন ও ব্যবহারিক উপায় খুঁজে থাকি। এই সাবেক কাউন্সিল অফিসকে প্রয়োজনীয় কাউন্সিল হোমে পরিণত করার মাধ্যমে আমরা জমিটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করছি এবং আরও স্থানীয় পরিবারকে একটি স্থায়ী ঘর দেওয়ার সুযোগ সৃষ্টি করছি।” সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top