|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ডেভনের এক্সিটারে ঈদ পুনর্মিলনীতে প্রবাসীদের মিলনমেলা

ডেভনের এক্সিটারে ঈদ পুনর্মিলনীতে প্রবাসীদের মিলনমেলা

প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৬

আনন্দঘন পরিবেশ ও দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাজ্যের সাউথ ওয়েস্টের ডেভনের এক্সিটারে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী-২০২৬। এ আয়োজনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও মিলনমেলার আবহ।

গত ২৬ এপ্রিল রোববার এক্সিটারের একটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি পরিবার অংশগ্রহণ করে। প্রবাসজীবনের ব্যস্ততা ও একঘেয়েমি কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে একত্রিত হন প্রবাসীরা।

অনুষ্ঠানে সব বয়সীদের জন্য নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছোটদের খেলাধুলা, নারী ও পুরুষদের জন্য পৃথক বিভিন্ন প্রতিযোগিতা এবং বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠানে বাড়তি প্রাণচাঞ্চল্য যোগ করে। পাশাপাশি পরিবেশন করা হয় বাংলার ঐতিহ্যবাহী নানা খাবার। পরে বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবিএ’র সভাপতি সাহার লশকর এবং পরিচালনা করেন সংগঠনের সদস্য খন্দকার হাদি হাসান বাবু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি তউরিস আলী। এছাড়া বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মিশকাত আলম এবং কমিউনিটির পক্ষ থেকে আরও অনেকেই।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জাকির হোসেন। এ সময় সাউথ ওয়েস্টের ডেভনের এক্সিটারে মুসলিমদের জন্য একটি কবরস্থান ক্রয়ের উদ্যোগের অংশ হিসেবে ডিভিএ’র পক্ষ থেকে কাউন্সিলর জাকির হোসেনের কাছে ১২ হাজার পাউন্ডের একটি চেক হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সদ্য পবিত্র কোরআনের হাফিজ হওয়া দুইজন ব্রিটিশ-বাংলাদেশিকে সম্মাননা প্রদান করা হয়। এতে ডেভন বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top