|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন


প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৬

জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সভা ও নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। গত ৭ ডিসেম্বর রোববার পূর্ব লন্ডনের একটি হলে সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সহসভাপতি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছের যৌথ পরিচালনায় সভা শুরু হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য মাওলানা হাফিজ আবুল হাসান। স্বাগত বক্তব্য দেন সহসভাপতি শামীম শাহান।

সভায় বিগত মেয়াদের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মাওলানা মোছলেহ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার সুলুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক স্পিকার মো. আহবাব হোসেন, কাউন্সিলার সিরাজুল ইসলাম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমদাদুল হক চৌধুরী, সাবেক ডেপুটি মেয়র মো. শাহিদ আলী এবং কাউন্সিলার মোহাম্মদ চৌধুরী।

এছাড়া বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রব, মসিউর রহমান শাহীন, হামিদুর রহমান চৌধুরী আজাদ, সহসভাপতি মাওলানা আব্দুল আউয়াল হেলাল, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ কে এম মাছুম, সহ সাধারণ সম্পাদক ও সদস্যসচিব হাসনাত চৌধুরী, সদস্য আব্দুল লতিফ লছনু, এনায়েতুল কিবরিয়া চৌধুরী, শ্রী চিত্রাদীপ পুরকায়স্থ ঝুমুর এবং মো. রুহুল আমিন।

বক্তারা সংগঠনের জন্মলগ্ন থেকে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। সভার শেষে সভাপতি হারুনুর রশিদ বর্তমান কার্যকরী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন।

দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার শিহাব আহমদ চৌধুরী সাবু, মাওলানা শেহাব উদ্দিন এবং মো. আব্দুল বাছিত চৌধুরী ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন কমর উদ্দিন চৌধুরী পাপলু, সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ এবং কোষাধ্যক্ষ রাসেল আলম চৌধুরী বাবু। তাঁদের সঙ্গে ৬৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

সভায় পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের নামও ঘোষণা করা হয়। উপদেষ্টারা হলেন- শিহাব আহমদ চৌধুরী সাবু, মাওলানা শেহাব উদ্দিন, মাওলানা ফখরুল হাসান চৌধুরী রুতবা, আব্দুল বাছিত চৌধুরী এবং বাবুল আহমদ।

নতুন কার্যকরী কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আব্দুল আউয়াল হেলাল, শামীম শাহান, বদরুজ্জামান চৌধুরী, সেলিম আহমদ তাপাদার, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, ফারুক আহমদ, মো. আব্দুল লতিফ লছনু ও কাজী আব্দুল আজিজ আবিদ।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এ কে এম মাছুম, মাওলানা মো. মোছলেহ উদ্দিন ও আব্দুল বাছিত মুকুল। সহ সাধারণ সম্পাদক হয়েছেন হাসনাত চৌধুরী ও শাহ সালাহ উদ্দিন সোহেল। সহ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন দেলওয়ার লস্কর দিনার।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মুজতবা হাসান চৌধুরী নোমান ফুলতলী, মো. কামরুল আজিজ, শামীম আহমদ চৌধুরী, মো. ময়নুল হক, আহমেদ ওয়াহিদুজ্জামান সোমেল, মো. আশরাফুর রহমান ও এনায়েতুল কিবরিয়া চৌধুরী। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী, জামিল আহমদ আনসারী, মাওলানা হাবিবুর রহমান হুমায়দ, মকছুদ আহমেদ, আবু আদনান চৌধুরী ও মো. আব্দুল লতিফ।

প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সাইদুর রহমান সাহেদ। সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমানত হোসেন চৌধুরী ও মো. আলম উদ্দিন। সদস্য সম্পাদক হয়েছেন এ কে এম মারুফ এবং সহ সদস্য সম্পাদক নজমুল ইসলাম সুমন।

ওয়েলফেয়ার সম্পাদক হয়েছেন মো. হারুনুর রশিদ এবং সহ ওয়েলফেয়ার সম্পাদক আমিনুল ইসলাম রাহি। ধর্ম সম্পাদক হয়েছেন মাওলানা হাফিজ আবুল হাসান এবং সহ ধর্ম সম্পাদক মাওলানা হাফিজ আহমদ আল ইব্রাহিম চৌধুরী কায়কোবাদ।

শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ কে এম আল মামুন এবং সহ শিক্ষা সম্পাদক মো. আব্দুল মুমিন। ক্রীড়া সম্পাদক হয়েছেন বদরুল আলম চৌধুরী বুলবুল এবং সহ ক্রীড়া সম্পাদক মাহির মাজেদ তিহাম।

সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আফজল আহমদ চৌধুরী এবং সহ সাংস্কৃতিক সম্পাদক আহমদ আল দবির। মহিলা সম্পাদিকা হয়েছেন তানজিনা বেগম চৌধুরী।

যুববিষয়ক সম্পাদক হয়েছেন শাহরিয়ার লস্কর ফারদিন এবং সহ যুববিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন। ছাত্রবিষয়ক সম্পাদক হয়েছেন মাওলানা হাফিজ বাহলুল আহমদ হুমাইদী এবং সহ ছাত্রবিষয়ক সম্পাদক মুর্শেদ আলম মুন্না।

আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন মো. এবাদ উদ্দিন এবং সহ আন্তর্জাতিক সম্পাদক শাহরুল আমিন চৌধুরী শাকিল। অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মুমিনুল ইসলাম নমিক এবং সহ অফিস সম্পাদক মো. জাকির হুসেন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাওলানা মো. আব্দুর রব, মো. হারুনুর রশিদ, মসিউর রহমান শাহিন, হামিদুর রহমান চৌধুরী আজাদ, মো. আতিকুর রহমান চৌধুরী, আব্দুল্লাহ আল মাহমুদ ইমন, নজমুল জামান, মাওলানা বদরুল হক খাঁন, আশিক আহমদ, মাওলানা হাফিজ ফয়জুর রহমান, মো. আলতাফ হোসেন, শ্রী চিত্রাদীপ পুরকায়স্থ ঝুমুর ও বুলবুল আহমদ।

পরে নবনির্বাচিত সভাপতি কমর উদ্দিন চৌধুরী পাপলু, সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ এবং কোষাধ্যক্ষ রাসেল আলম চৌধুরী বাবু তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে র‌্যাফেল ড্রয়ের বিজয়ী আব্দুল বাছিত মুকুল, বুলবুল আহমদ ও আবিদুর রহমানকে মাওলানা ফরিদ আহমদ চৌধুরীর মালিকানাধীন “রিহ আল মদিনা” কোম্পানির পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

সবশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top