|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সিলেটে শিশু ফাহিমা হত্যা : ‘ধর্ষণের চেষ্টাকালে শিশুটি অজ্ঞান হয়ে গেলে গলাটিপে হত্যা করি’

সিলেটে শিশু ফাহিমা হত্যা : ‘ধর্ষণের চেষ্টাকালে শিশুটি অজ্ঞান হয়ে গেলে গলাটিপে হত্যা করি’


প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৬

দেশ ডেস্ক:: সিলেটের জালালাবাদ থানাধীন সোনাতলা গ্রামে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যার রোমহর্ষক বর্ণনা দিয়েছে ঘাতক জাকির হোসেন। তিনি পুলিশকে বলেছেন- ‘ধর্ষণের চেষ্টাকালে শিশুটি অজ্ঞান হয়ে গেলে গলাটিপে হত্যা করি’।

ঘাতক জাকির নিহত ফাহিমার প্রতিবেশী এবং সম্পর্কে চাচা হন। অত্যন্ত ঠাণ্ডা মাথায় এ হত্যাকাণ্ড ঘটিয়ে এবং লাশ গুম করার চেষ্টা করেন তিনি।

গত সোমবার (১১ মে) রাতে জালালাবাদ থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করার পর মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এসএমপির উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনার পর থেকে খুনি জাকির অত্যন্ত ধূর্ততার পরিচয় দিয়েছে এবং সে এলাকাবাসীর সঙ্গে মিশে গিয়ে ফাহিমাকে খোঁজার নাটকও করেছে। এমনকি পুলিশ যখন এলাকায় গিয়ে তদন্ত ও তল্লাশি চালাচ্ছিল তখন জাকিরও পুলিশের পাশে থেকে ছদ্মবেশে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল- যাতে তাকে কেউ সন্দেহ না করে।

স্থানীয়রা জানান, এলাকাবাসী ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করলে জাকিরও তাদের ভিড়ে মিশে যায়।

গ্রেফতারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও জবানবন্দিতে জাকির জানায়, গত ৬ মে সকালে সে ফাহিমাকে ২০ টাকা দিয়ে দোকান থেকে দুটি সিগারেট আনতে পাঠায়। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ইয়াবাসক্ত জাকির শিশুটিকে নিজের ঘরে ডেকে নেয় এবং যৌন নির্যাতনের চেষ্টা করে। শিশুটি ভয়ে চিৎকার করতে চাইলে বা বাধা দিতে গেলে একপর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে এবং জানাজানি হওয়ার ভয়ে জাকির তাকে গলাটিপে হত্যা করে। এরপর লাশটি একটি প্লাস্টিকের ব্রিফকেসে ভরে নিজের ঘরের ভেতরে লুকিয়ে রাখে। দুই দিন পর লাশ থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে গত ৮ মে গভীর রাতে সেটি পাশের একটি ডোবায় ফেলে দিয়ে আসে।

পুলিশ ঘাতক জাকিরের ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুটকেস, একটি ধূসর রঙের চাদর এবং ভিকটিমের রক্তমাখা বালিশ উদ্ধার করেছে।

এদিকে জাকিরকে গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার রাতে শত শত বিক্ষুব্ধ জনতা জালালাবাদ থানা ঘেরাও করে ঘাতকের ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা ঘাতক জাকিরের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও ঘরবাড়ি তছনছ করে দেয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, জাকিরের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে তার স্ত্রীর ওড়নাও ব্যবহৃত হয়েছিল; যা আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ধর্ষণের ধারাটিও চার্জশিটে যুক্ত করা হবে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পুলিশ দ্রুততম সময়ের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top