|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে টাওয়ার হ্যামলেটসের নবনির্বাচিত কাউন্সিলর রুজি খানমকে সংবর্ধনা

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের নবনির্বাচিত কাউন্সিলর রুজি খানমকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৬

লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নবনির্বাচিত কাউন্সিলর রুজি খানমকে গোলাপগঞ্জ উপজেলার কালিজুরি গ্রামের ইউকে প্রবাসী পরিবারের সদস্যদের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২৩ মে শনিবার পূর্ব লন্ডনের ম্যানর পার্কের একটি হলে এ সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সভায় আলতা হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অ্যাসপায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলর মাইউম তালুকদার, স্পিকার কাউন্সিলর মুস্তাক আহমেদ, ডেপুটি স্পিকার কাউন্সিলর ইকবাল হোসাইন, নজরুল ইসলাম, অ্যাসপায়ার পার্টির বিভিন্ন কাউন্সিলর, কালিজুরি পরিবারের সদস্যবৃন্দ এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন গুলজার হোসাইন। শুরুতেই সংবর্ধিত অতিথি ও নবনির্বাচিত কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একইসঙ্গে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান এবং অ্যাসপায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরীকে তাঁদের অসাধারণ নেতৃত্ব ও কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র লুৎফুর রহমান কাউন্সিলর রুজি খানমকে অভিনন্দন জানিয়ে বলেন, অ্যাসপায়ার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ ও বিজয় অর্জন কমিউনিটির জন্য গর্বের বিষয়। তিনি রুজি খানমের সফলতা কামনা করেন এবং জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সংবর্ধিত অতিথি কাউন্সিলর রুজি খানম তাঁর বক্তব্যে কালিজুরি পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে আয়োজক সুরাব আলী, মনিরুজ জামান মুরাদ এবং কামরুজ জামান সুফিয়ানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সুন্দর, সুশৃঙ্খল ও আন্তরিক এই আয়োজন তাঁর জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কে এম আবু তাহের চৌধুরী, শায়খ কাজী লুৎফুর রহমান, নাহিদ মাহফুজ, গুলজার হোসাইন, হেলাল উদ্দিন আহমেদ এবং রুকিয়া খাতুনসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাওলাউস ওয়ারিয়র্স বাস্কেটবল টিমের খেলোয়াড়রা।

পরে নৈশভোজের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top