|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বার্মিংহামে আনজুমানে আল ইসলাহর ঈদ পুনর্মিলনী ও নবনির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা

বার্মিংহামে আনজুমানে আল ইসলাহর ঈদ পুনর্মিলনী ও নবনির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা


প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৬

যুক্তরাজ্যের বার্মিংহামে আনজুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মিডল্যান্ডস অঞ্চলের বিভিন্ন কাউন্সিলে সদ্য নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলরদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত সোমবার (১৫ জুন) দুপুরে বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও কমিউনিটির ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আনজুমানে আল ইসলাহ বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা বদরুল হক খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল হাফিজ শামীম আল মামুন রুমেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের সভাপতি প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। প্রবাসে ইসলামী মূল্যবোধ চর্চা এবং কমিউনিটির সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনজুমানে আল ইসলাহ ইউকের উপদেষ্টা মোহাম্মদ এমদাদ হোসাইন, মিডল্যান্ডস ডিভিশনের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হুসাম উদ্দিন আল হুমায়দী এবং বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আখতার হোসাইন জাহেদ।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম সিটি কাউন্সিলের লজেলস ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ তাজ উদ্দিন, আস্টন ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুইন চৌধুরী সুমন ও মমতাজ হুসাইন, নিউটাউন ওয়ার্ডের কাউন্সিলর রাশেদা বেগম, থাইজলি অ্যান্ড হে মিলস ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান জেপি, গ্যারেটস গ্রিন ওয়ার্ডের কাউন্সিলর সাদেক মিয়া এবং স্যান্ডওয়েল কাউন্সিলের কাউন্সিলর মোহাম্মদ আব্দুল আহাদ সুমন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ বার্মিংহাম শাখার সহ-সভাপতি হাজী আব্দুর গফুর, স্যান্ডওয়েল শাখার সাধারণ সম্পাদক হাফিজ আলী হোসেন বাবুল, বার্মিংহাম শাখার সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল মনিম, সিলেট স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুর রব, বার্মিংহাম স্পোর্টিং ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন, বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কুদ্দুস, ঢাকা ওয়েলফেয়ারের সভাপতি ডালিম আহমেদ, মিসবাহুর রহমান, সৈয়দ বোরহান আহমেদ, মাওলানা আব্দুল মতিন ও মোরশেদ আহমেদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে তাঁদের সাফল্য কামনা করেন এবং কমিউনিটির কল্যাণে কার্যকর ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবুল হোসাইন এবং নাশিদ পরিবেশন করেন হাফিজ হারুনুর রশিদ।

সংবর্ধিত কাউন্সিলররা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণে আনজুমানে আল ইসলাহ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনার মতো আয়োজন কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ ধরনের প্রশংসনীয় আয়োজনের জন্য তাঁরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top