|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্রাইটনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ব্রাইটনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৬

যুক্তরাজ্যের ব্রাইটনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় ব্রাইটনের পোসলেট স্পোর্টস সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিভিন্ন বয়স ও পেশার মানুষ একত্রিত হন। আয়োজকেরা জানান, অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিল প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাইটন অ্যান্ড হোভ সিটি কাউন্সিলের সাবেক মেয়র ও লেবার পার্টির কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান, ব্রাইটন অ্যান্ড হোভ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান আহমেদ, কমিউনিটি নেতা, লেখক ও সাংবাদিক মহিউজ্জামান মহী এবং ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি ইমদাদুন খানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠান পরিচালনা করেন মিজানুর রহমান, তাপস ভূঁইয়া, কাকন, মলিন, সুপ্ত, পারভেজ, আরিফ ও শারমিন। উপস্থাপনার দায়িত্বে ছিলেন তাপস ভূঁইয়া।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন যুক্তরাজ্যের পরিচিত শিল্পী দেলোয়ার হোসেন দিলু। এছাড়া গান পরিবেশন করেন তাপস, সানোয়ার, শারমিন, আমিনা, শান্ত, শিউলি ও রায়হান শিকদার। শিশু শিল্পী এমরিন মাইকেল জ্যাকসনের একটি জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।

কবিতা আবৃত্তি করেন মিজানুর রহমান ও জুয়েল আহমেদ। নৃত্য পরিবেশন করেন সোনাইরা ও সোবানা।

অনুষ্ঠানে শিশুদের ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় প্রথম হয় সোনাইরা, দ্বিতীয় আদিব ভূঁইয়া এবং তৃতীয় আয়রা। মহিলাদের ‘মিউজিক্যাল পিলো’ প্রতিযোগিতায় প্রথম হন আফরোজা আক্তার শিমু, দ্বিতীয় রোমানা আফরিন আলি এবং তৃতীয় শামিমা আক্তার পলি। এছাড়া রাফেল ড্রয়ের বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রবাসীদের নিজস্ব উদ্যোগে আনা ঘরোয়া খাবারের আয়োজন। অংশগ্রহণকারীরা লেম্ব বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, হালিম, চটপটি, কেক, মিষ্টান্ন ও বিভিন্ন ফলসহ নানা ধরনের খাবার ভাগাভাগি করে উপভোগ করেন।

আয়োজকেরা বলেন, পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রবাসে থেকেও বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে রাখার এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top