|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে হাসনাতসহ ৪ জনের বিরুদ্ধে আ. লীগের মামলা, এনসিপির প্রতিবাদ

লন্ডনে হাসনাতসহ ৪ জনের বিরুদ্ধে আ. লীগের মামলা, এনসিপির প্রতিবাদ

প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৬

দেশ ডেস্ক:: যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে লন্ডনে মামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরের অভিযোগে শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় এই মামলা দায়ের করা হয়।

মামলায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ছাড়াও অন্যান্য আসামিরা হলেন— এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এছাড়া মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই হেফাজতে নিয়েছে স্থানীয় পুলিশ।

এ বিষয়ে বক্তব্য জানতে এনসিপি নেতা এহতেশামুল হকের সঙ্গে শনিবার বিকালে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদককে একটি প্রেস রিলিজ পাঠান। প্রেস রিলিজে দলটির ইউকে অ্যালায়েন্সের মেম্বার সেক্রেটারি মো. এম এ হিমেল তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে থানায় মামলা দায়েরের মাধ্যমে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে ইতোমধ্যেই যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। এছাড়া অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর ঐতিহাসিক বক্তব্য এবং যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময় ও সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

মামলার বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ নিজেই বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ আমাদের নামে মামলা করেছে। এনসিপি ইউকে অ্যালায়েন্স এখন আইনিভাবে বিষয়টি দেখছে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া বিভাগের প্রধান মাহবুবুল আলম বলেন, আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে পতিত ফ্যাসিস্ট। তবে আমাদের ডায়াস্পোরা এলায়েন্স তা আইনিভাবে মোকাবিলা করবে।

ইউকে এর আরও খবর
কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top