|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সাবেক মন্ত্রী ইনুর বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদে লন্ডনে সর্ব ইউরোপীয়ান জাসদ ও যুক্তরাজ্য জাসদের সমাবেশ

সাবেক মন্ত্রী ইনুর বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদে লন্ডনে সর্ব ইউরোপীয়ান জাসদ ও যুক্তরাজ্য জাসদের সমাবেশ


প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ০২ জুলাই ২০২৬:: বাংলাদেশের প্রবীণ রাজনৈতিক নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদে লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে সর্ব ইউরোপীয়ান জাসদ ও যুক্তরাজ্য জাসদের উদ্যোগে সম্প্রতি এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা দাবি করেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রদত্ত বিচার ও রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তা ন্যায়বিচারের মৌলিক নীতি ও আন্তর্জাতিক বিচারিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা এ রায় প্রত্যাখ্যান করে দেশি-বিদেশি মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘ এবং গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণের আহ্বান জানান।

বক্তারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে কর্নেল আবু তাহেরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং একই সময়ে হাসানুল হক ইনুসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বহু রাজনৈতিক নেতাকে কারাবন্দি করা হয়। তাদের দাবি, বর্তমান রায় সেই সময়কার রাজনৈতিক প্রতিহিংসার ধারাবাহিকতারই প্রতিফলন।

সর্ব ইউরোপীয়ান জাসদের সভাপতি মতিউর রহমান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অধীনে পরিচালিত ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল-এ হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায় রাজনৈতিকভাবে প্রভাবিত। তিনি রায় পুনর্বিবেচনা এবং স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ডসম্মত বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা সর্বসম্মতিক্রমে এ রায়কে “ক্যাঙ্গারু কোর্টের রায়” বলে অভিহিত করে প্রত্যাখ্যান করেন। তাদের বক্তব্যে বলা হয়, বিচার চলাকালে হাসানুল হক ইনু যে সাহসিকতা, আত্মমর্যাদাবোধ, রাজনৈতিক দৃঢ়তা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অঙ্গীকার প্রদর্শন করেছেন, তা দেশে-বিদেশে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তারা দেশ-বিদেশে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, গণতন্ত্রকামী মানুষ এবং প্রগতিশীল নাগরিকদের প্রতি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা, দেশ পুনর্গঠন এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মুজিবুল হক মনি এবং সঞ্চালনা করেন মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মতিউর রহমান মতিন।

সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, হরমুজ আলী, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, লেখক ও সাংবাদিক মতিহার চৌধুরী, মানবাধিকার সংগঠক ড. আনছার আহমদ উল্লাহ, প্রবীণ সাংবাদিক ফরাজী আজমল হোসেন, আলিমুজ্জামান, আমিনুল হক জিল্লুর, নুরুল ইসলাম, মুরছালিন মিজান, জামাল আহমদ খান, মোহাম্মদ ইকবাল হোসেন, আহমদ হোসেন খান শামীম, হুমায়ুন কবীর খান এবং তাহমিনা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান শানূর, রেজাউল করীম চৌধুরী, মসিউর রহমান সুহেল, মো. মাসুম বিল্লাহ, রাহুল চৌধুরী, মহিমান্বিত তালুকদারসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটির বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটসে সামার রেজিলিয়েন্স ব্রিফিং অনুষ্ঠিত

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top