|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইস্ট লন্ডনে শ‍্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট শুরু ২৫ জুলাই

ইস্ট লন্ডনে শ‍্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট শুরু ২৫ জুলাই

প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ২২ জুলাই ২০২৬:: পূর্ব লন্ডনের কমিউনিটিভিত্তিক সংগঠন শ‍্যাডওয়েল স্পোর্টস ক্লাব আগামী ২৫ ও ২৬ জুলাই তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্তঃক্লাব ক্রিকেট টুর্নামেন্ট। দুই দিনব্যাপী এই সফটবল ক্রিকেট প্রতিযোগিতায় ৮টি দল ৮-এ-সাইড ফরম্যাটে অংশ নেবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণে এবারের আসরটি প্রাণবন্ত হয়ে উঠবে। প্রতিবছরের মতো এবারও টুর্নামেন্টটি ক্রীড়াচর্চার পাশাপাশি কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে ৪০০-এর বেশি সদস্য নিয়ে শ‍্যাডওয়েল স্পোর্টস ক্লাব পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতে খেলাধুলার প্রসার, সুস্থ জীবনধারা গড়ে তোলা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে। ক্লাবটির বার্ষিক এই টুর্নামেন্টের অন্যতম লক্ষ্য তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, দলগত নেতৃত্ব ও শৃঙ্খলার চর্চা বাড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করা।

ক্লাবের এক মুখপাত্র বলেন, এই টুর্নামেন্ট শুধু ক্রিকেট প্রতিযোগিতা নয়; এটি কমিউনিটির ঐক্য ও সম্প্রীতির প্রতিফলন। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে একটি সুস্থ ও ইতিবাচক সমাজ গঠনে এই আয়োজন সহায়ক ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

টুর্নামেন্টের সব খেলা ক্লাবের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি প্রতিটি ম্যাচের লাইভ স্কোর, ফলাফল ও সূচি পাওয়া যাবে www.play-cricket.com-এ।⁠

আয়োজকরা ক্লাবের সদস্য, পরিবার, স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীদের এই আয়োজনে অংশগ্রহণ ও সমর্থনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
আইডিয়া স্টোর লার্নিং লার্নার অ্যাওয়ার্ডসে অনুপ্রেরণার জয়

আইডিয়া স্টোর লার্নিং লার্নার অ্যাওয়ার্ডসে অনুপ্রেরণার জয়

লন্ডনে দ্য ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ব্রাইটনে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

লন্ডনে দ্য ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ব্রাইটনে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার বাছাইকৃত দায়িত্বশীলদের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার বাছাইকৃত দায়িত্বশীলদের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

টাওয়ার হ্যামলেটসে নতুন বাড়ি নির্মাণে ১৪৩ মিলিয়ন অনুমোদন

টাওয়ার হ্যামলেটসে নতুন বাড়ি নির্মাণে ১৪৩ মিলিয়ন অনুমোদন

লন্ডন স্পোর্টিফের ৬ষ্ঠ ন্যাশনওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

লন্ডন স্পোর্টিফের ৬ষ্ঠ ন্যাশনওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘লাভ পার্কস সপ্তাহ’ উদযাপন: টাওয়ার হ্যামলেটসের সবুজ প্রাণকেন্দ্রকে জানুন নতুনভাবে

‘লাভ পার্কস সপ্তাহ’ উদযাপন: টাওয়ার হ্যামলেটসের সবুজ প্রাণকেন্দ্রকে জানুন নতুনভাবে

সামার অব ফান ২০২৬: টাওয়ার হ্যামলেটসে গ্রীষ্মজুড়ে বিনামূল্যে আনন্দ আয়োজন

সামার অব ফান ২০২৬: টাওয়ার হ্যামলেটসে গ্রীষ্মজুড়ে বিনামূল্যে আনন্দ আয়োজন

ইংল্যান্ডের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির প্রাণবন্ত বনভোজন

ইংল্যান্ডের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির প্রাণবন্ত বনভোজন

থ্রু ইয়োর লেন্স: ‘মার্কেট ডে’ ফটো প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান

থ্রু ইয়োর লেন্স: ‘মার্কেট ডে’ ফটো প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘মাটি’

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘মাটি’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top