|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ২৩ জুলাই ২০২৬:: বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আত্মসমর্পণের ঘোষণা দেওয়ার পর তৈরি হওয়া রাজনৈতিক উত্তাপের মধ্যেই এই সিদ্ধান্তের কথা সামনে এলো।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় ১,৪০০ মানুষকে হত্যার নির্দেশ দেওয়ার অপরাধে শেখ হাসিনাকে অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড প্রদান করেন। নির্বাসনে থাকা অবস্থাতেই তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।

তবে সম্প্রতি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণার খবর প্রকাশ্যে আসার পর, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ওপর ক্ষমতাচ্যুত সরকারের শেষ সহযোগীদের উচ্চপদ থেকে অপসারণের তীব্র জনদাবি তৈরি হয়।

সূত্র মতে, ৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন। শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করলে নতুন স্থায়ী প্রার্থী নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বলে জানা গেছে।

রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও এই দেশে পদটি প্রধানত আনুষ্ঠানিক। মূল নির্বাহী ক্ষমতা ন্যস্ত থাকে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার হাতে। ২০২৩ সালে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দিতায় ৫ বছরের জন্য নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন।

এর আগে গত ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইঙ্গিত দিয়েছিলেন যে, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পরই তিনি পদত্যাগের পরিকল্পনা করছেন।

ইউকে এর আরও খবর
আইডিয়া স্টোর লার্নিং লার্নার অ্যাওয়ার্ডসে অনুপ্রেরণার জয়

আইডিয়া স্টোর লার্নিং লার্নার অ্যাওয়ার্ডসে অনুপ্রেরণার জয়

লন্ডনে দ্য ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ব্রাইটনে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

লন্ডনে দ্য ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ব্রাইটনে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার বাছাইকৃত দায়িত্বশীলদের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার বাছাইকৃত দায়িত্বশীলদের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

টাওয়ার হ্যামলেটসে নতুন বাড়ি নির্মাণে ১৪৩ মিলিয়ন অনুমোদন

টাওয়ার হ্যামলেটসে নতুন বাড়ি নির্মাণে ১৪৩ মিলিয়ন অনুমোদন

লন্ডন স্পোর্টিফের ৬ষ্ঠ ন্যাশনওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

লন্ডন স্পোর্টিফের ৬ষ্ঠ ন্যাশনওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘লাভ পার্কস সপ্তাহ’ উদযাপন: টাওয়ার হ্যামলেটসের সবুজ প্রাণকেন্দ্রকে জানুন নতুনভাবে

‘লাভ পার্কস সপ্তাহ’ উদযাপন: টাওয়ার হ্যামলেটসের সবুজ প্রাণকেন্দ্রকে জানুন নতুনভাবে

সামার অব ফান ২০২৬: টাওয়ার হ্যামলেটসে গ্রীষ্মজুড়ে বিনামূল্যে আনন্দ আয়োজন

সামার অব ফান ২০২৬: টাওয়ার হ্যামলেটসে গ্রীষ্মজুড়ে বিনামূল্যে আনন্দ আয়োজন

ইংল্যান্ডের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির প্রাণবন্ত বনভোজন

ইংল্যান্ডের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির প্রাণবন্ত বনভোজন

থ্রু ইয়োর লেন্স: ‘মার্কেট ডে’ ফটো প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান

থ্রু ইয়োর লেন্স: ‘মার্কেট ডে’ ফটো প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘মাটি’

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘মাটি’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top