|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসে বসছে ‘দ্য মেয়র্স কাপ ২০২৬’

টাওয়ার হ্যামলেটসে বসছে ‘দ্য মেয়র্স কাপ ২০২৬’

প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ২৭ জুলাই ২০২৬: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। আগামী সেপ্টেম্বরে পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্য মেয়র্স কাপ ২০২৬’, যেখানে জুনিয়র, নারী ও পুরুষ বিভাগে একাধিক দলের অংশগ্রহণে জমে উঠবে ক্রিকেটের বর্ণাঢ্য আসর।

কাউন্সিলের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চার দিনব্যাপী এই টুর্নামেন্টের সব খেলা ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর জুনিয়র ও নারী বিভাগের ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। ৬ ও ১২ সেপ্টেম্বর পুরুষ বিভাগের গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ১৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত পুরুষ বিভাগের ফাইনাল।

টুর্নামেন্টের ড্র শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে কাউন্সিল।

লেটস মুভ টাওয়ার হ্যামলেটস, ক্যাপিটাল কিডস ক্রিকেট (প্রতিষ্ঠিত ১৯৮৯), লন্ডন ক্রিকেট লিগ এবং মিডলসেক্স ইন দ্য কমিউনিটি-এর যৌথ অংশীদারিত্বে এই ক্রিকেট উৎসবের আয়োজন করা হচ্ছে।

কাউন্সিলের আশা, এই টুর্নামেন্ট কেবল প্রতিযোগিতামূলক ক্রিকেটেই সীমাবদ্ধ থাকবে না; বরং শিশু, নারী ও প্রাপ্তবয়স্কসহ সব বয়সী মানুষের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াবে এবং স্থানীয় কমিউনিটির মধ্যে সম্প্রীতি, অংশগ্রহণ ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করবে।

টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহীরা www.towerhamlets.gov.uk/mayorscup ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা [email protected] ঠিকানায় ই-মেইল করতে পারেন।-সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
আইডিয়া স্টোর লার্নিং লার্নার অ্যাওয়ার্ডসে অনুপ্রেরণার জয়

আইডিয়া স্টোর লার্নিং লার্নার অ্যাওয়ার্ডসে অনুপ্রেরণার জয়

লন্ডনে দ্য ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ব্রাইটনে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

লন্ডনে দ্য ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ব্রাইটনে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার বাছাইকৃত দায়িত্বশীলদের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার বাছাইকৃত দায়িত্বশীলদের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

টাওয়ার হ্যামলেটসে নতুন বাড়ি নির্মাণে ১৪৩ মিলিয়ন অনুমোদন

টাওয়ার হ্যামলেটসে নতুন বাড়ি নির্মাণে ১৪৩ মিলিয়ন অনুমোদন

লন্ডন স্পোর্টিফের ৬ষ্ঠ ন্যাশনওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

লন্ডন স্পোর্টিফের ৬ষ্ঠ ন্যাশনওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘লাভ পার্কস সপ্তাহ’ উদযাপন: টাওয়ার হ্যামলেটসের সবুজ প্রাণকেন্দ্রকে জানুন নতুনভাবে

‘লাভ পার্কস সপ্তাহ’ উদযাপন: টাওয়ার হ্যামলেটসের সবুজ প্রাণকেন্দ্রকে জানুন নতুনভাবে

সামার অব ফান ২০২৬: টাওয়ার হ্যামলেটসে গ্রীষ্মজুড়ে বিনামূল্যে আনন্দ আয়োজন

সামার অব ফান ২০২৬: টাওয়ার হ্যামলেটসে গ্রীষ্মজুড়ে বিনামূল্যে আনন্দ আয়োজন

ইংল্যান্ডের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির প্রাণবন্ত বনভোজন

ইংল্যান্ডের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির প্রাণবন্ত বনভোজন

থ্রু ইয়োর লেন্স: ‘মার্কেট ডে’ ফটো প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান

থ্রু ইয়োর লেন্স: ‘মার্কেট ডে’ ফটো প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘মাটি’

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘মাটি’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top