|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ১৬ আগস্ট ২০২৬:: যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লন্ডনের আলতাব আলী পার্কে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় আয়োজিত এ কর্মসূচিতে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ অন্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির চেতনার উৎস। নানা ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন তাঁরা।

সভায় আব্দুর রহমান বলেন, ‘নেত্রী ডিসেম্বরে ফিরবেন।’ তাঁর এ বক্তব্যের পর উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এবং তাঁরা বিভিন্ন স্লোগান দেন।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক নারীও অংশ নেন। আয়োজকেরা জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাবেশ শেষে স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজের পর নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউকে এর আরও খবর
‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top