|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত


প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৬

যুক্তরাজ্যে শ্রীমঙ্গল প্রবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর বার্ষিক সাধারণ সভা এবং দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে ৫ই আগস্ট লন্ডনে । যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত সংগঠনের সদস্যবৃন্দ দিনব্যাপী এ সাধারণ সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় গত বছরের কর্ম পর্যালোচনা এবং রিপোর্ট পেশ করেন সংগঠনের বিদায়ী সভাপতি । অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বিস্তারিত হিসাব-নিকাশ পেশ করেন সংগঠনের ট্রেজারার । সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন সকল সদস্যের অংশগ্রহণে হয়ে উঠেছিল এক প্রাণবন্ত মিলন মেলায়।

সভার প্রথমার্ধে সংগঠনের বিদায়ী সভাপতি আব্দুর রকিব রাজু সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বিগত সেশনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন । অতঃপর সংগঠনের সাবেক সভাপতি হারূন অর রশিদ ও জহির উদ্দিন চৌধুরী বাবলু দায়িত্বপ্রাপ্ত হয়ে পারস্পরিক পরামর্শের আলোকে উপস্থিত সকল সদস্যের সামনে একটি খসড়া কমিটি প্রস্তাব করলে হাউজে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

২০২৬-২৮ সেশনের জন্য নির্বাচিত হৃদয়ে শ্রীমঙ্গল এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন- কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল মামুন টিটু সাধারণ সম্পাদক ও হাজিম উদ্দীন ট্রেজারার। তাছাড়া এমদাদুল হক জুনেদ ও জাহিদুর রহমান চৌধুরী সহ সভাপতি, হাজী রকিব রহমান মিজান ও আবদুল্লাহ আল মাহবুব তিতাশ যুগ্ম সাধারন সম্পাদক, শাহ মঞ্জুর হোসেন চৌধুরী যুগ্ম ট্রেজারার, দেলোয়ার মামুন ও এম ইলিয়াছুর রহমান পাপ্পু সাংগঠনিক সম্পাদক, তুফাজ্জল হক মুর্শেদ ত্রাণ বিষক সম্পাদক, শেখ জেসমিন নাহার জাহিদ মহিলা বিষয়ক সম্পাদক, মাহবুবুর রশিদ শিপু ও পারভেজ খান প্রচার ও প্রকাশনা সম্পাদক, শাকির আহমেদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন সর্বজনাব হারুন অর রশিদ, জহির উদ্দীন চৌধুরী বাবলু ও আব্দুর রকিব রাজু।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে হাজী জসিম উদ্দীন দুদু, শেখ মোহাম্মদ আব্দুন নূর ও মানসেল আহমেদ মনসুর।

দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেল হৃদয়ে শ্রীমঙ্গল। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও ঐক্যবদ্ধ ও কার্যকরভাবে শ্রীমঙ্গলের স্বার্থে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সম্মেলনে অংশ নেওয়া সদস্যবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top