|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ১৪ সেপ্টেম্বর ২০২৬:: রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকের আসন্ন স্টুডেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাতে ইলফোর্ডের একটি স্থানীয় রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় ট্রাস্টের সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন সভার উদ্বোধন করেন এবং উপস্থিত নির্বাহী সদস্যদের স্বাগত জানান। সভায় সভাপতিত্ব করেন তিনি। সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী সভা পরিচালনা করেন।

সভায় আসন্ন স্টুডেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন নির্বাহী কমিটির সদস্যরা। আলোচনায় তহবিল সংগ্রহ, শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, খাবারের ব্যবস্থা, শিল্পী ও সাউন্ড সিস্টেম, ট্রফি, সার্টিফিকেটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুতের বিষয় উঠে আসে। প্রায় দেড় ঘণ্টার গঠনমূলক আলোচনার পর এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

আসন্ন স্টুডেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান আগামী ২৭ সেপ্টেম্বর, রবিবার, ফোর্ড স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাব, অল্ডবরো রোড সাউথ, ইলফোর্ডে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন শাহীন চৌধুরী, এনামুল হক এনাম, ফারুক উদ্দিন, কামরুল ইসলাম দেলোয়ার, এলিন চৌধুরী, হেলাল চৌধুরী, মোহাম্মদ সুমন চৌধুরী ও রেজাউল করিম রাজু।

সভায় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সফল করতে ট্রাস্টের সদস্যদের সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি অতিথিদের আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ জানানো হয়।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ আলমগীর, জয়নুল চৌধুরী, নায়েম আহমদ জয় ও মোহাম্মদ মনির।

আপ্যায়নের মধ্য দিয়ে প্রস্তুতি সভার সমাপ্তি হয়।

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top