|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ‘বিয়ের আগেই হৃদয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল’

‘বিয়ের আগেই হৃদয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল’

প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৫

বিয়ের ৪/৫ বছর আগে থেকে হৃদয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল ইতালিপ্রবাসী আলী মতুর্জা (রহিম)-এর সঙ্গে। নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হকের আদালতে ২২ ধারার জবানবন্দিতে এমন তথ্য দিয়েছে গৃহবধূ জান্নাতুল ফেরদাউস মিতু (২২)। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে এ বিষয়ে খবর প্রকাশ হয়েছে।

জবানবন্দিতে মিতু জানায়, মিরওয়ারিশপুর ইউপির কেন্দুরবাগ গ্রামের ইতালিপ্রবাসী স্বামী আলী মর্তুজা (রহিম)-এর সঙ্গে ৩ বছর আগে বিয়ে হয়। আর মো. ইয়াছিন আরাফাত হৃদয়ের সঙ্গে আমার সম্পর্ক হয় ৪/৫ বছর আগে। তাই ভালবাসার টানে চলতি বছরের ২ মাস আগে মো. ইয়াছিন আরাফাত হৃদয় (২০)-এর সঙ্গে স্বেচ্ছায় চলে যাই। আমিই হৃদয়কে মোবাইলে আসতে বলি।

এরপর আমার কথামতো ও চলে আসে। এরপর ওর সঙ্গে ঢাকায় চলে যাই। এর আগে নোয়াখালী এসে কোর্ট ম্যারিজ করি। আমার বাবা হাজী মো. আবদুর রব দুলাল না জেনে বেগমগঞ্জ মডেল থানায় অপহরণের মামলা করে। আসলে আমাকে হৃদয় অপহরণ করে নি। আমি স্বেচ্ছায় ঢাকা থেকে ২/৩ দিন আগে এসে থানায় যাই। থানায় গেলে পুলিশ আমাকে আদালতে পাঠায়।

জবানবন্দিতে তিনি আরও বলেন, চলতি বছরের ১৩ই আগস্ট নোয়াখালী পৌরসভার কাজী মাওলানা এম.এ বাকীর অফিসে ডিভোর্স দেই আলী মর্তুজাকে। একই দিন ভালবাসাকে চির অম্লান করে রাখতে সোনাইমুড়ী থানার নাটেশ্বর গ্রামের মো. ইয়াছিন আরাফাত হৃদয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে সিদ্ধান্ত নিই। সিদ্ধান্ত অনুযায়ী ৫ লাখ টাকা দেনমোহর ধার্য করি এবং পরস্পর বিবাহবন্ধনে আবদ্ধ হই।

সূত্র জানায়, জান্নাতুল ফেরদাউস মিতু (২২) এক সন্তানের জননী। মিতুর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। ২০১২ সালের ৬ই ফেব্রুয়ারি হাজী মোমিন উল্যাহর ছেলে আলী মর্তুজা (রহিম)-এর সঙ্গে ৮ লাখ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ সময় মুনাহিব ইবনে আলীফ নামীয় পুত্র সন্তান জন্মগ্রহণ করে। বর্তমানে ওই পুত্রের বয়স ২ বছর ১০ মাস।

প্রসঙ্গত, গৃহবধূ জান্নাতুল ফেরদাউস মিতু’র পিতা হাজী মো. আবদুর রব দুলাল গত ৫ই আগস্ট ’১৫ কলেজ পড়ুয়া হৃদয় (২০)সহ ৩ জনকে আসামি করে থানায় অপহরণ মামলা দায়ের করেন।1445265943_97464_153

প্রচ্ছদ এর আরও খবর
ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

যুক্তরাজ্যে আমার ট্যাক্সের অর্থ কোথায় যায়?

যুক্তরাজ্যে আমার ট্যাক্সের অর্থ কোথায় যায়?

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার

ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

বিএনপি-জামায়াতকে অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top