রেড ব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস স্থানীয় পার্টির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২২
রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস স্থানীয় পার্টির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ নভেম্বর বৃহ¯পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ওয়ানস্টেডের চার্চ হিল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রেডব্রিজ লিবডেম স্থানীয় পার্টির চেয়ার গুইনেথ ডিকিনসের সভাপতিত্ব এবং সেক্রেটারি ক্রি¯িপন অ্যাক্টনের পরিচালনায় ইয়ন মরলে আর্থিক প্রতিবেদন পেশ করেন।
সাধারণ সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন পেশ করেন। উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে সভার কার্যবিবরণী অনুমোদন করেন। বার্ষিক সাধারণ সভায় অতিথি বক্তা ছিলেন ব্যারনেস সারাহ লুডফোর্ড ও ইসি সদস্য মোহাম্মদ অহিদ উদ্দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাথি ডেভিস, হিদার লিডল, ইয়ান মরলে, মার্টিন রোসনার, মিস্টার অ্যান্ড মিসেস অ্যালান রোজমেরি, গ্যারি, প্যাট, ফাইনলি এবং পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামালসহ অন্যান্যরা। মি. নিলের অসামান্য অবদানের জন্য বিশেষ ধন্যবাদ দেওয়া হয়।
প্রসঙ্গত, একটি সুন্দর রেডব্রিজ গঠনের লক্ষ্যে রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস স্থানীয় পার্টির ইসি সদস্য মোহাম্মদ অহিদ উদ্দিন আগামী ১৪ নভেম্বর সোমবার, সন্ধ্যা ৭টায় সেভেন কিংস রোডের মেথডিস্ট চার্চে (এইট/এ সেভেন কিংস স্টেশনের বিপরীতে ) একটি বিশেষ সভা আহ্বান করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি


