পিসি স্কয়ার সলিসিটরস এলএলপি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও গেট-টুগেদার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৫
দক্ষিণ ও পূর্ব লন্ডনে অবস্থিত পিসি স্কয়ার সলিসিটরস এলএলপি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক গেট-টুগেদার উপলক্ষে উপলক্ষে ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কমার্শিয়াল রোডের ইফেস রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন ইস্ট লন্ডন শাখার প্রধান ও কমিউনিটি ব্যক্তিত্ব সলিসিটর অ্যাডভোকেট মোহাম্মদ ইমতিয়াজ হোসেন।
অনুষ্ঠানে আইন পেশার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব, সহকর্মী এবং সম্মানিত অতিথিরা একত্রিত হয়ে গত এক বছরে অর্জিত সাফল্য, দলগত কাজ এবং পেশাগত উৎকর্ষ উদযাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সলিসিটর অ্যাডভোকেট মোহাম্মদ ইমতিয়াজ হোসেন অতিথিদের স্বাগত জানিয়ে পিসি স্কয়ার সলিসিটরস এলএলপি’র উৎকর্ষতা, সততা ও দলগত কাজের প্রতি অটুট অঙ্গীকারের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে ২০২৫ সালের অফিস অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এতে সেরা কর্মী অ্যাওয়ার্ড হাসনাইন আহমেদ, উদীয়মান তারকা অ্যাওয়ার্ড সামাদ আহমেদ, সম্মানসূচক অ্যাওয়ার্ড ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক এবং পেশাগত উৎকর্ষতা অ্যাওয়ার্ড মিসেস তানিয়া আক্তার।

প্রতিষ্ঠানের প্রধান সলিসিটর পেদ্রো কিকা পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করেন। পাশাপাশি অসাধারণ সহযোগিতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা অংশীদারিত্ব অ্যাওয়ার্ড প্রদান করা হয় মিস ক্যাথরিন আবুকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান সলিসিটর পেদ্রো কিকা, ব্যারিস্টার ও সলিসিটর এমকিউএম হাসান, সলিসিটর সুলিমান এবং ব্যারিস্টার ও সলিসিটর সায়েম খন্দকার।
বক্তারা সবাই মোহাম্মদ ইমতিয়াজ হোসেনের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং পিসি স্কয়ার সলিসিটরস এলএলপি’র ধারাবাহিক অগ্রগতি ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় ইস্ট লন্ডন শাখার মাধ্যমে টাওয়ার হ্যামলেটস এলাকার বাসিন্দাদের জন্য পারিবারিক আইনি সহায়তার পরিধি আরও সম্প্রসারণ এবং বিনামূল্যে আইনি সেবা প্রদানে পিসি স্কয়ার সলিসিটরস এলএলপি যে অঙ্গীকারবদ্ধ-সে বিষয়েও আশাবাদ ব্যক্ত করা হয়। কেক কাটিং ও নৈশভোজ অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর অতিথিদের জন্য নৈশভোজ পরিবেশন করা হয়।
সুস্বাদু খাবার, আন্তরিক পরিবেশ এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সংযোগের সুযোগ পেয়ে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে পিসি স্কয়ার সলিসিটরস এলএলপি’র শক্তিশালী কমিউনিটি চেতনা এবং আইন পেশায় উৎকর্ষতার স্বীকৃতি প্রদানের প্রতি তাদের দৃঢ় অঙ্গীকারের উজ্জ্বল প্রতিফলন ঘটায়। সংবাদ বিজ্ঞপ্তি

