চিত্রনায়িকা সোনিয়া সেলিব্রেটি শেফ শামীমের রান্নায় মুগ্ধ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫
ব্রিটেনে দক্ষিণ এশীয় রন্ধনশৈলীর গৌরব বাড়িয়ে চলেছেন ‘কারি কিং’ খ্যাত সেলিব্রেটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম। তাঁর অনবদ্য রান্নার কৌশল ও অনন্য স্বাদে মুগ্ধ হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা সোনিয়া।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যুক্তরাজ্যের নর্থাম্পটনের ভোজনবিলাসীদের প্রিয় রেস্টুরেন্ট আরামিনতাজে খাবার উপভোগ করেন লন্ডনে স্থায়ীভাবে বসবাসরত চিত্রনায়িকা সোনিয়া। প্রয়াত সালমান শাহর সঙ্গে সুপারহিট চলচ্চিত্র স্বপ্নের ঠিকানাতে অভিনয় করা এই নায়িকা সেখানে সেলিব্রেটি শেফ শামীমের হাতের রান্না স্বাদ গ্রহণ করেন।
খাবারের মান, স্বাদ ও সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে পরিবেশনায় সন্তোষ প্রকাশ করে সোনিয়া বলেন, “সেলিব্রেটি শেফ শামীমের রান্না এক কথায় শিল্পকর্ম। তিনি ব্রিটেনে এশিয়ান ফুড কালচারকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছেন।”
আরামিনতাজ রেস্টুরেন্টের প্রশংসা করে তিনি আরও বলেন, “এটি আমার ফেভারিট রেস্টুরেন্ট। এখানে প্রথমবার খেতে এসে দারুণ অভিজ্ঞতা হয়েছে। শেফ শামীমের রান্না সত্যিই এক্সেলেন্ট, তার হাতের স্বাদ অসাধারণ। সবাইকে আরামিনতাজ রেস্টুরেন্টে খেতে আসার আহ্বান জানাই-নিশ্চয়ই ভালো লাগবে।”
উল্লেখ্য, সেলিব্রেটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীমের বাড়ি বাংলাদেশের সিলেট নগরীর শিবগঞ্জ সাদার পাড়ায়। সংবাদ বিজ্ঞপ্তি

