|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ন্যায়বিচারের দাবিতে যুক্তরাজ্যজুড়ে ‘মার্চ ফর ইনসাফ’ সম্পন্ন

ন্যায়বিচারের দাবিতে যুক্তরাজ্যজুড়ে ‘মার্চ ফর ইনসাফ’ সম্পন্ন


প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬

ইনকিলাব মঞ্চ ইউকের উদ্যোগে যুক্তরাজ্যব্যাপী জাতীয় ক্যাম্পেইন “মার্চ ফর ইনসাফ” সফলভাবে সম্পন্ন হয়েছে। শহীদ ওসমান হাদির বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং তার নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

এই ক্যাম্পেইন ইংল্যান্ডের সর্বদক্ষিণের শহর পোর্টসমাউথ থেকে শুরু হয়ে ওয়েলস, মিডল্যান্ডস, নর্থ ওয়েস্ট, ইয়র্কশায়ার ও নর্থ ইস্ট অতিক্রম করে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় গিয়ে শেষ হয়। সফরকালে যুক্তরাজ্যের প্রায় ১৭টি শহরে দোয়া মাহফিল, জনসভা, পথযাত্রা এবং স্থানীয় প্রবাসী কমিউনিটি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার লন্ডন থেকে যাত্রা শুরু করে প্রথম দিনে পোর্টসমাউথে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর ব্রিস্টল ও কার্ডিফে সভা অনুষ্ঠিত হয়। পরবর্তী দিনগুলোতে ব্রিস্টল, বার্মিংহাম, লেস্টার, নটিংহাম, ম্যানচেস্টার, ওল্ডহাম, ব্ল্যাকবার্ন, ব্রাডফোর্ড, নিউক্যাসল, সান্ডারল্যান্ড এবং সবশেষে এডিনবরায় সমাবেশের মাধ্যমে রোডমার্চের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

প্রতিটি সমাবেশে ন্যায়বিচার, মানবাধিকার, জবাবদিহিতা ও নৈতিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি পুনর্ব্যক্ত করা হয়।

মার্চ চলাকালীন সময়ে ভারতীয় আধিপত্যবাদবিরোধী আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তার স্মরণে বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা তার ওপর ফ্যাসিস্ট সরকারের চালানো নির্যাতন, রাজনৈতিক সংগ্রাম এবং দেশের জন্য ত্যাগের কথা তুলে ধরেন ও তার রুহের মাগফিরাত কামনা করেন।

শনিবার এডিনবরায় চূড়ান্ত কর্মসূচি শেষে প্রতিনিধিদল লন্ডনে ফিরে আসে। সোমবার সন্ধ্যায় লন্ডনের অসবোন স্ট্রিটের সুইট হার্ট-এ আয়োজিত এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস ব্রিফিংয়ে আয়োজকেরা ক্যাম্পেইনের সারসংক্ষেপ, বিভিন্ন শহরের জনসাধারণের প্রতিক্রিয়া এবং প্রবাসী কমিউনিটির পাঠানো বার্তাগুলো তুলে ধরেন। এ সময় প্রিন্ট, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া হয়।

প্রেস কনফারেন্সে ইনকিলাব মঞ্চ ইউকের আহ্বায়ক মুজাহিদ রিয়াজ বলেন, “ইনকিলাব মঞ্চ ইউকে সূচনালগ্ন থেকেই মূলধারার সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছে। সাংস্কৃতিক অগ্রাসন রুখতে শহীদ ওসমান হাদি যে আন্দোলনের সূচনা করে গেছেন, তা বিশ্বব্যাপী অব্যাহত থাকবে।”

সংগঠনের সদস্য সচিব বেলাল হোসেন বলেন, “এই যাত্রা এখানেই শেষ নয়; এটি কেবল শুরু। সামনে আরও বৃহৎ কর্মসূচির মাধ্যমে ওসমান হাদির সংগ্রাম এগিয়ে নেওয়া হবে।”

রোডমার্চ সফল করতে বিশেষ অবদানের জন্য ইনকিলাব মঞ্চ ইউকের সদস্য ও আইটি বিশেষজ্ঞ আব্দুল বাসিত-এর ভূমিকা স্মরণ করা হয়। পুরো সফরজুড়ে তিনি অর্থ, সময় ও দীর্ঘ পথ গাড়ি চালিয়ে সময়মতো দলকে বিভিন্ন শহরে পৌঁছে দিয়ে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেন।

মিডিয়া ও কমিউনিকেশনস টিমের সদস্য তৌহিদুল করিম মুজাহিদ বলেন, “মার্চ ফর ইনসাফ কেবল একটি সফর নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি চলমান আন্দোলন। শহীদ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জানুয়ারি মাস থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ধারাবাহিক কর্মসূচি ও মানববন্ধন আয়োজন করা হবে। পাশাপাশি ইনকিলাব মঞ্চের ঘোষিত ৩০ দিনের আল্টিমেটাম শেষ হলে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে রেমিট্যান্স শাটডাউনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ইনকিলাব মঞ্চ ইউকের ভাষ্য অনুযায়ী, এই সফরের মাধ্যমে প্রবাসী কমিউনিটির মধ্যে ন্যায়বিচার, ইনসাফ ও মানবিক দায়িত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে। কর্মসূচি সাময়িকভাবে শেষ হলেও সামনে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসবে বলে জানান আয়োজকেরা।

ইউকে এর আরও খবর
‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top