|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে সংবাদ সম্মেলনে প্রবাসীর অভিযোগ: পৈতৃক সম্পত্তি দখলে হুমকি, মিথ্যা মামলায় হয়রানি

লন্ডনে সংবাদ সম্মেলনে প্রবাসীর অভিযোগ: পৈতৃক সম্পত্তি দখলে হুমকি, মিথ্যা মামলায় হয়রানি

প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ০১ জুলাই ২০২৬:: সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পূর্ব বুধরাইল গ্রামের লন্ডন প্রবাসী আকিক মিয়া অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি এবং পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টার মাধ্যমে নির্যাতন করা হচ্ছে। ৩০ জুন মঙ্গলবার লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আকিক মিয়া বলেন, ২০১৯ সালে তার বাবা মরহুম ছাবরু মিয়ার মৃত্যুর পর তিনি পরিবারসহ বাংলাদেশে আসেন। সে সময় পৈতৃক সম্পত্তি বুঝে নিতে গেলে তার চাচাতো ভাই আলতা মিয়া ও তার পরিবারের সদস্যরা সম্পত্তি বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানান এবং উল্টো সম্পত্তির মালিকানা দাবি করেন। এ ঘটনায় তিনি আদালতের শরণাপন্ন হন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, তাদের সম্পত্তি দেখাশোনার দায়িত্বে থাকা স্বজনদেরও বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি একজন আত্মীয়ের ওপর হামলার ঘটনায় পৃথক মামলাও দায়ের করা হয়েছে।

আকিক মিয়ার দাবি, ২০২৫ সালের মার্চ মাসে তার বাড়ির সিসিটিভি ক্যামেরা চুরি করা হয় এবং পরবর্তী মাসে বাড়িতে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাজ্যপ্রবাসী কয়েকজন আত্মীয় সামাজিক যোগাযোগমাধ্যম ও ফোনের মাধ্যমে তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যা ও গুমের হুমকি দিয়ে আসছেন। তাদের অর্থায়ন ও প্ররোচনায় স্থানীয় কয়েকজন ব্যক্তি এসব কর্মকাণ্ডে জড়িত বলে তিনি দাবি করেন।

আকিক মিয়া জানান, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশে যাওয়ার আগে তিনি বিষয়টি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনকে লিখিতভাবে অবহিত করেন। হাইকমিশনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় বলেও তিনি উল্লেখ করেন। দেশে ফিরে তিনি সিলেট রেঞ্জের ডিআইজি ও প্রবাসী কল্যাণ সেলের কাছেও লিখিত অভিযোগ দেন।

তিনি অভিযোগ করেন, দেশে অবস্থানকালে পরিকল্পিতভাবে কয়েকজনকে আহত করে তাকে একটি হত্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হয়। তবে তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন বলে দাবি করেন। পরবর্তীতে মামলাটি পিবিআইতে তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আকিক মিয়া বলেন, মিথ্যা মামলায় জড়িয়ে তাকে আর্থিক, সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পিবিআইয়ের মাধ্যমে মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানান।

ইউকে এর আরও খবর
ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top