|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত


প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ২২ আগস্ট ২০২৬:: এ লেভেল পরীক্ষার পর জিসিএসই পরীক্ষায়ও অসাধারন ফলাফল বয়ে এনেছে টাওয়ার হ্যামলেটস বারার শিক্ষার্থীরা। তারা সার্বিকভাবে প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল অর্জন করেছেন। ২০ অগাস্ট, বৃহস্পতিবার ফলাফল ঘোষণার পর স্কুলগুলোতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে ।
শিক্ষার্থীদের এই সাফল্যে শুভেচ্ছা জানাতে এবং তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে সোয়ানলি সেকেন্ডারী স্কুলে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর চিলড্রেন, ইয়াং পিপল এন্ড লাইফ চান্সেস, কাউন্সিলার ফয়সাল আহমেদ।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান “জিসিএসই-তে অসামান্য ফলাফল অর্জনকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন” জানিয়ে বলেন, “আমি জানি, এই অর্জনের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি তাদের পরিবার, শিক্ষক এবং স্কুলের স্টাফদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”
মেয়র আরো বলেন, “জিসিএসই-পরবর্তী জীবনে এগিয়ে যাওয়ার পথে শিক্ষার্থীদের সামনে বহু সুযোগ অপেক্ষা করছে। শিক্ষার্থীরা ভবিষ্যতে যে পথই বেছে নিক না কেন, আমি তাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। তাদের লক্ষ্য অর্জনের পথে প্রয়োজনীয় সহায়তা ও সমর্থনে সবসময়ই পাশে থাকবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।”
কেবিনেট মেম্বার ফর চিলড্রেন, ইয়াং পিপল এন্ড লাইফ চান্সেস, কাউন্সিলার ফয়সাল আহমেদ বলেন, “আমাদের তরুণদের মেধা ও কঠোর অধ্যবসায় উদযাপনের দিন আজ। ফলাফলপ্রাপ্ত প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমরা চাই প্রতিটি তরুণ-তরুণী আত্মবিশ্বাসের সঙ্গে তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ গ্রহন করুক। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল শিক্ষা ও কর্মজীবনের প্রতিটি ধাপে শিশু ও তরুণদের জন্য সর্বোত্তম সহায়তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সোয়ানলি স্কুলের এক্সিকিউটিভ হেড টিচার কবির মিয়া তাঁর স্কুলের সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, “আমাদের শিক্ষার্থীরা এ বছর স্কুলের ইতিহাসে সেরা রেজল্ট বয়ে এনেছে। আমাদের ৪০ শতাংশেরও বেশি শিক্ষার্থী ৭ থেকে ৯ গ্রেড অর্জন করেছে, যা পূর্বের এ গ্রেডের সমতুল্য উচ্চ মানের ফলাফল। এছাড়া ৬৮ শতাংশ শিক্ষার্থী স্ট্রং পাস (গ্রেড ৫ বা তার বেশি) এবং ৮২ শতাংশ শিক্ষার্থী সিকিউর পাস (গ্রেড ৪ বা তার বেশি) অর্জন করেছে।
“স্কুলের টিচার্স ও স্টাফদের কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও অভিভাবকসুলভ সাপোর্ট স্টাফদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। আমাদের শিক্ষার্থীদের এই অর্জনে আমরা অত্যন্ত গর্বিত।
হেডটিচার আরো বলেন, “আজ স্কুলের জন্য বছরের সবচেয়ে সেরা দিন, আমরা শিক্ষার্থীদের পরিবার-পরিজনের সঙ্গে এই অসাধারণ সাফল্য উদযাপন করতে পেরেছি। টাওয়ার হ্যামলেটসের একটি কমিউনিটি স্কুল হিসেবে তাদের এই যাত্রার অংশ হতে পেরে আমরা গর্বিত।”
উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তরুণদের শিক্ষা ও ভবিষ্যৎ উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রেখেছে। এটি দেশের একমাত্র কাউন্সিল, যেখানে এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাউন্স পুনরায় চালু করা হয়েছে এবং অল্পসংখ্যক কাউন্সিলের মধ্যে একটি, যেখানে ইউনিভার্সিটি ও কলেজ শিক্ষার্থীদের জন্য অনুদান অব্যাহত রয়েছে। কর্মসূচিটি পুনরায় চালুর পর থেকে কাউন্সিল ১ দশমিক ৯ মিলিয়ন পাউন্ড অনুদান বিতরণ করেছে এবং চলমান অর্থায়ন পর্বে আরও ২ মিলিয়ন পাউন্ড বিতরণ করা হবে।
এছাড়া, টাওয়ার হ্যামলেটস ছিল দেশের প্রথম লোকাল অথরিটি, যেখানে সকল প্রাইমারী ও সেকেন্ডারী স্কুলের শিক্ষার্থীদের জন্য সার্বজনীন বিনামূল্যের স্কুল মিল চালু করে। একই সঙ্গে, এ বছরের সেপ্টেম্বর থেকে স্কুলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য একটি নতুন স্কুল ইউনিফর্ম অনুদান কর্মসূচি পরিচালনা করছে।
কাউন্সিলের ইয়ুথ সার্ভিস, ইয়াং টাওয়ার হ্যামলেটস স্কুল-সময়ের বাইরে তরুণদের জন্য খেলাধুলা, প্রশিক্ষণ এবং সামাজিক, মানসিক ও শারীরিক দক্ষতা বিকাশের বিভিন্ন কার্যক্রম ও সুযোগ প্রদান করে।
যেসব শিক্ষার্থী ফলাফল পাওয়ার পরও পরবর্তী করণীয় সম্পর্কে অনিশ্চিত, তারা এই সেবার মাধ্যমে সরাসরি, টেলিফোনে অথবা ভিডিও কলে ক্যারিয়ার পরামর্শ গ্রহণ করতে পারে। বিস্তারিত তথ্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top