বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৬
দেশ ডেস্ক, ২২ আগস্ট ২০২৬:: সিলেট এডুকেশন ট্রাস্ট’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের গ্রিন স্ট্রিটের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-কামালের সঞ্চালনায় সভা শুরু হয়।
সভায় সংগঠনের সাবেক সভাপতি মহিব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক দিলোয়ার হোসাইনসহ অধিকাংশ কার্যনির্বাহী কমিটির সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মেধাবী গ্র্যাজুয়েটদের নিয়ে ‘গ্র্যাজুয়েশন সিরিমনি ২০২৬’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া আগামী বছরের শুরুতে বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ভর্তি ফি বিতরণের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। এ কার্যক্রম বাস্তবায়নে শিগগিরই প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম শুরু করার বিষয়ে সভায় আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন—ভাইস চেয়ারম্যান মুহাম্মদ দিলওয়ার হোসাইন, সাবেক সভাপতি মহিব উদ্দিন, ট্রেজারার আফতার আহমেদ, জয়েন্ট সেক্রেটারি জাকির হোসাইন, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সিরাজ মিয়া, সৈয়দ মহিবুর রহমান, মায়েন উদ্দিন আনসার, শাহ মিজানুল হক, আব্দুল শফিক, আসমা আখতার, কায়েসের খান, আবুল হোসাইন, আব্দুল মুহিত, জাকেরুল ইসলাম, দিলওয়ার হোসাইন দিলু, আব্দুল গনি ও মুহাম্মদ নাজাম উদ্দিন।
সভায় সংগঠনের শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিশেষে, সভায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট বাংলাদেশে শিক্ষা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি

