|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ২২ আগস্ট ২০২৬: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউন্ডেশন ইউকে।

গত ১৮ আগস্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য ও আলোচনায় অংশ নেন কে এম আবু তাহের চৌধুরী, শেখ মো. মফিজুর রহমান, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ডা. আবু মোস্তফা, আমীর উদ্দিন আহমদ মাস্টার, হাজী ফারুক মিয়া, অ্যাডভোকেট মাহমুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তখলিছ মিয়া, হাজী বুলু মিয়াসহ আরও অনেকে।

সভায় বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর বর্ণাঢ্য জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান এবং দেশের স্বাধীনতা অর্জনে তাঁর নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৬টায় মাইক্রো বিজনেস সেন্টারে বঙ্গবীর জেনারেল ওসমানীর স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আয়োজকরা যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, কমিউনিটি নেতৃবৃন্দ ও সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের স্মরণসভায় উপস্থিত থাকার আহ্বান জানান।-সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top