|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে মাদক, জুয়া ও কিশোর গ্যাং দেখতে চাই না: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মাদক, জুয়া ও কিশোর গ্যাং দেখতে চাই না: বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ২২ আগস্ট ২০২৬:: সিলেটে কোনো ধরনের মাদকের আনাগোনা, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখতে চান না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেট পুলিশ কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সিলেটের আইনশৃঙ্খলা কেমন আছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কেমন আইনশৃঙ্খলা দেখতে চাই। প্রথমত, সিলেটে মাদক, দ্বিতীয়ত, অনলাইন জুয়া এবং তৃতীয়ত, কিশোর গ্যাংয়ের কোনো স্থান হবে না। অপরাধ নির্মূলে আইনের আওতায় যা করা দরকার, সবই করা হবে।’

বৈঠকে অন্যান্যের মধ্যে সিলেট-৬ আসনের এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাসের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটি কেবল বাংলাদেশের জন্য নয়; এটি একটি পারস্পরিক শুল্ক যা বিশ্বব্যাপী প্রয়োগ করা হয়েছে। বাংলাদেশের ওপর আরোপিত ১০ শতাংশ ট্যারিফ সর্বনিম্ন হারগুলোর একটি।’

তিনি জানান, মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে এবং কিছু প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে, যা সরকার বিবেচনা করছে। পাশাপাশি ভারতীয় ব্যবসায়ীরাও বাংলাদেশে বিনিয়োগ এবং সীমান্ত স্থলবন্দরগুলো পুরোদমে চালুর আগ্রহ দেখিয়েছেন। ভারতীয় ব্যবসায়ীরা কাঁচামালের খরচ কমাতে অবকাঠামো খাতে বিনিয়োগে একটি ‘টাস্কফোর্স’ ও ডিজিটাল অবকাঠামো তৈরিতে একটি ‘ট্রাস্ট’ গঠনের প্রস্তাব দিয়েছেন।

দেশের ২৭ বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য ঘাটতি নিয়ে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই দেশে আমদানির পরিমাণ বেশি। তবে অর্থনীতির আকারের সাথে বাণিজ্যের সামঞ্জস্য রাখা জরুরি। ভিয়েতনামের উদাহরণ টেনে তিনি বলেন, ভিয়েতনামের মোট বাণিজ্য প্রায় ৮০০ বিলিয়ন ডলার, যা বাংলাদেশে ৬০০ বিলিয়ন ডলারের কাছাকাছি। রপ্তানি বাড়লে দেশের অর্থনীতির গতি আরও বৃদ্ধি পাবে।

তবে মূল্যস্ফীতি ও সরকারি চাকরিজীবীদের জীবনমান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী কিছুটা রসিকতা করে বলেন, এটি মাননীয় অর্থমন্ত্রীর বিষয়। তিনি মূল্যস্ফীতির চাপ বিবেচনাতেই সিদ্ধান্ত নেবেন।

ওসমানী বিমানবন্দরে বিসিক সেন্টারের উদ্বোধন
এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নতুন ‘ডিসপ্লে ও সেলস সেন্টার’ উদ্বোধন করেন মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জাতীয় অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের বর্তমান অবদান ৩৪ শতাংশ, যা সরকার ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

তিনি আরও জানান, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব শিল্পের স্বার্থে সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এতে শিল্প খাতের লোডশেডিং সংকট অনেকটাই কেটে যাবে। এছাড়া গ্যাসের বিকল্প হিসেবে রাইস হাস্ক (ধানের তুষ) ও কয়লা ব্যবহারের রূপরেখা তৈরি করা হচ্ছে।

সিলেটের ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও কুটির শিল্পপণ্য দেশ-বিদেশে ছড়িয়ে দিতে এবং স্থানীয় উদ্যোক্তাদের সহায়তায় এই প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রটি বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরে মন্ত্রী বিসিক-৩ এর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

প্রচ্ছদ এর আরও খবর
ওসমানী বিমানবন্দর থেকে ওমরাহ যাত্রীকে ফেরত নিয়ে তোলপাড়

ওসমানী বিমানবন্দর থেকে ওমরাহ যাত্রীকে ফেরত নিয়ে তোলপাড়

চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

ভারতের দেওয়া বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস আলম

ভারতের দেওয়া বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস আলম

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বালাগঞ্জ-ওসমানীনগর ইতিহাস, তথ্য ও টেলিফোন নম্বর’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

জিসিএসই পরীক্ষায়ও টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক

তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর

তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top