|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ফ্যামিলি গেট টুগেদার, প্রবাসীদের মিলনমেলা

লন্ডনে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ফ্যামিলি গেট টুগেদার, প্রবাসীদের মিলনমেলা


প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৬

খালেদ মাসুদ রনি:: যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর গ্রামের প্রবাসীদের সংগঠন মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে লন্ডনের ইলফোর্ডের একটি হলে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন মোল্লাপুর গ্রামের প্রবাসীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খ্যাতিমান ক্যান্সার বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. শাফি আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্যে ভারতীয় উপমহাদেশের প্রথম নারী ও বাংলাদেশি-ব্রিটিশ বিচারপতি ব্যারিস্টার স্বপ্নারা খাতুন, যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় গাণিতিক কম্পিউটিং ও ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার প্রতিষ্ঠান ম্যাথওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমদ, বিশিষ্ট প্রবীণ চিকিৎসক ও সমাজসেবক ডা. আলাউদ্দিন আহমদ এবং বিশিষ্ট সংগঠক ও রাজনীতিবিদ মারুফ আহমদ চৌধুরী।

ট্রাস্টের সভাপতি মাহতাব উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বাবুল, সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী ও প্রতিষ্ঠাকালীন সদস্য ছরওয়ার আহমদ।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী ও মানবিক কাজে অবদান রাখা সমাজকর্মীদের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ও যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত দুটি সংগঠনের প্রতিষ্ঠাকালীন কর্মকর্তাদের অতিথিদের মাধ্যমে স্মারক সম্মাননা দেওয়া হয়। এ সময় তাঁদের প্রয়াত পিতা-মাতার প্রতিও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।

বক্তারা মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের শিক্ষা ও মানবিক সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা বলেন, নবীন ও প্রবীণের সমন্বয়ে সংগঠনটি যুক্তরাজ্য ও বাংলাদেশে একযোগে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, যা কমিউনিটিতে একটি অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করেছে।

অনুষ্ঠানে সংগঠনের বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সহ-কোষাধ্যক্ষ এবিএম নাছিম। এ সময় বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ ফয়জুল ইসলাম জুয়েল, অ্যাকাউন্ট্যান্ট মো. সাহেদ হোসেন, ফজির উদ্দিন তপাদার, সুলতান আহমদ, তুতিউর রহমান তোতা, আক্তার হোসেন বাবলু ও উজ্জ্বল চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. ফারুজা হুমায়েরা ইসলাম, প্রকৌশলী সানজিদা হক, ডা. হানিফ আহমদ, সলিসিটর আরিফ আহমদ, আইটি নেটওয়ার্ক সিস্টেম সিকিউরিটি ম্যানেজার মাহদী হোসেন চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অতিথিরা ব্রিটেনের প্রবাসী কমিউনিটিতে এ ধরনের আয়োজনকে অত্যন্ত ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, এ ধরনের পারিবারিক আয়োজন ব্রিটেনে বেড়ে ওঠা বাংলাদেশি-ব্রিটিশ নতুন প্রজন্ম ও প্রবীণদের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন তৈরি করবে। একই সঙ্গে বাংলাদেশের শিকড় ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের সুগভীর সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রাখবে, যা বহুজাতিক ও বহুসাংস্কৃতিক ব্রিটেনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ইউকে এর আরও খবর
কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত

কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত

টাওয়ার হ্যামলেটসে ২০৩ নতুন বাড়ির উদ্যোগ, এক সপ্তাহে ৫ প্লানিং আবেদন

টাওয়ার হ্যামলেটসে ২০৩ নতুন বাড়ির উদ্যোগ, এক সপ্তাহে ৫ প্লানিং আবেদন

লিভারপুলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

লিভারপুলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

শেখ হাসিনা দেশে ফিরবেন, পাশে থাকবে যুক্তরাজ্য আওয়ামী লীগ

শেখ হাসিনা দেশে ফিরবেন, পাশে থাকবে যুক্তরাজ্য আওয়ামী লীগ

প্রবাসীদের অধিকার সুরক্ষায় প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি

প্রবাসীদের অধিকার সুরক্ষায় প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি

লন্ডনে মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

লন্ডনে মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : গুলজার-কুদ্দুছ-মনির প্যানেল ঘোষণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : গুলজার-কুদ্দুছ-মনির প্যানেল ঘোষণা

লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top