|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লিভারপুলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

লিভারপুলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উৎসব ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা


প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৬

ফখরুল আলম, লিভারপুল:: চট্টগ্রামের ঐতিহ্য হাজার বছরের পুরোনো। চট্টগ্রামবাসী যেখানেই থাকুন না কেন, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ ও চর্চা করেন। শেকড়ের সঙ্গে সেই বন্ধন ধরে রাখার অন্যতম অনুষঙ্গ ঐতিহ্যবাহী মেজবান। প্রতিবছরই যুক্তরাজ্যের লিভারপুলে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজন করা হয় এই ঐতিহ্যবাহী মেজবান উৎসব।

এরই ধারাবাহিকতায় এবার লিভারপুলে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী মেজবান। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে চট্টগ্রামের ঐতিহ্য ও খাবারপ্রেমী প্রবাসীরা এতে যোগ দেন। ফলে আয়োজনটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।

গত ২৫ আগস্ট মঙ্গলবার লিভারপুলের স্থানীয় একটি হলে গ্রেটার চট্টগ্রাম সমিতি ইউকের লিভারপুল শাখার উদ্যোগে এ মেজবানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাইফুর রহমান মামুন ও রাশেদ খান।

কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ। মেজবানিতে পরিবেশন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস, পায়া, আরা ছোলা-বুটসহ নানা ধরনের খাবার। পাশাপাশি শিশুদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরুজ্জামান জাদু, কমিউনিটি ব্যক্তিত্ব শেখ ছুরত মিয়া আছব, সৈয়দ বেলাল উদ্দিন আহমেদ, মহিউদ্দিন, আমিরুল ইসলাম মধু, রিপন, কাউছার, আলাউদ্দিন, জয়নাল, আলী, ইউসুফ শাহেদ প্রমুখ।

এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে-এমনটা প্রত্যাশা কমিউনিটির নেতৃবৃন্দের।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, ঐতিহ্যবাহী খাবার, আচার-অনুষ্ঠান ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর ছিল পুরো আয়োজন। প্রবাসের মাটিতে এমন আয়োজনকে অনেকেই দেখেছেন এক টুকরো ‘মিনি বাংলাদেশ’ হিসেবে। বিদেশের মাটিতেও চট্টগ্রামের মেজবানের ঐতিহ্য ও রন্ধনশৈলী দিন দিন বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে মুগ্ধতা ছড়াচ্ছে।

ইউকে এর আরও খবর
কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত

কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত

টাওয়ার হ্যামলেটসে ২০৩ নতুন বাড়ির উদ্যোগ, এক সপ্তাহে ৫ প্লানিং আবেদন

টাওয়ার হ্যামলেটসে ২০৩ নতুন বাড়ির উদ্যোগ, এক সপ্তাহে ৫ প্লানিং আবেদন

লন্ডনে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ফ্যামিলি গেট টুগেদার, প্রবাসীদের মিলনমেলা

লন্ডনে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ফ্যামিলি গেট টুগেদার, প্রবাসীদের মিলনমেলা

টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

শেখ হাসিনা দেশে ফিরবেন, পাশে থাকবে যুক্তরাজ্য আওয়ামী লীগ

শেখ হাসিনা দেশে ফিরবেন, পাশে থাকবে যুক্তরাজ্য আওয়ামী লীগ

প্রবাসীদের অধিকার সুরক্ষায় প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি

প্রবাসীদের অধিকার সুরক্ষায় প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি

লন্ডনে মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

লন্ডনে মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : গুলজার-কুদ্দুছ-মনির প্যানেল ঘোষণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : গুলজার-কুদ্দুছ-মনির প্যানেল ঘোষণা

লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top