লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৬
দেশ ডেস্ক, ২৫ আগস্ট ২০২৬:: লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ আগস্ট রোববার সন্ধ্যা ৭টায় নিউবারি পার্কের আলডারবরাহ সাউথের ফোর্ড স্পোর্টস সোশ্যাল ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাসপাতাল ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের যুক্তরাজ্য কমিটির স্থায়ী দাতা সদস্য, ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের স্থায়ী সদস্য ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য আলহাজ মোহাম্মদ অহিদ উদ্দিনের উদ্যোগে এ তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ অহিদ উদ্দিন। সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও-টেলিভিশন ও পিস হোমের প্রতিষ্ঠাতা মিছবাহ জামাল এবং তরুণ উপস্থাপক তামান্না মিয়া যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ফাউন্ডার ট্রাস্টি ফরহাদ হোসেন টিপু ও পিস হোমের চেয়ারপারসন মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরীর সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফাউন্ডার ট্রাস্টি মোহাম্মদ আজিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বরো অব রেডব্রিজ কাউন্সিলের মেয়র কাউন্সিলর বার্ট জন। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল এস ও ফ্রেন্ডস অব হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের যুক্তরাজ্য কমিটির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান সুহেল আহমেদ খান, সেক্রেটারি সলিসিটর নাসির উদ্দীন, ফাউন্ডার ট্রাস্টি ডা. আলাউদ্দিন আহমেদ, সিনিয়র তহবিল সংগ্রহ পরিচালক আব্দুল শফিক এবং ডেপুটি ফাইন্যান্স পরিচালক মনজুরুসসামাদ চৌধুরী মামুন।
অনুষ্ঠান সফল করতে বিশেষ সহযোগিতা করেন মার্কেটিং পরিচালক ও ফাউন্ডার ট্রাস্টি ফরহাদ হোসেন টিপু এবং হাসপাতালের তহবিল সংগ্রহ পরিচালক ও ফাউন্ডার ট্রাস্টি মোহাম্মদ আজিজুর রহমান।
স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ অহিদ উদ্দিন ও হাসপাতালের চেয়ারম্যান সুহেল আহমেদ খান। পরে ডা. ওমর মোহাম্মদ শাফির নেতৃত্বে একটি মেডিকেল টিম বিভিন্ন রোগ ও চিকিৎসাসেবা নিয়ে আলোচনা করেন। এতে আবদেল রহমান আল আশকার, শিয়েনা মার্টিন, মরগান ইগরেমন্ট, ডিনা রায়, আবরার আইমান, আচেলা আগাডা, মারকমল মিরজারাকিমভ, ওমর হামিদ, পারিহান ওসমান ও ইসরাহ হালিম অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, সিলেট ও আশপাশের অঞ্চলের ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটির কয়েকজন সমাজহিতৈষী ব্যক্তি এ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ২০০৯ সালে হাসপাতাল ভবন নির্মাণের কাজ শুরু হয় এবং ২০১৫ সাল থেকে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়।
হাসপাতালের জন্য লন্ডনে বিভিন্ন অনুষ্ঠান ও চ্যানেল এসের মাধ্যমে নিয়মিত তহবিল সংগ্রহ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ মে ২০২৬ লন্ডনের গ্র্যান্ড মেরিডিয়ানে আজীবন সদস্যদের সম্মানে অনুষ্ঠান ও তহবিল সংগ্রহ করা হয়।
রেডব্রিজ ও আশপাশের এলাকায় নতুন আজীবন সদস্য সংগ্রহের লক্ষ্যে নিজ উদ্যোগে এ তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন ফাউন্ডার ট্রাস্টি মোহাম্মদ অহিদ উদ্দিন।
তহবিল সংগ্রহ পর্বে মোহাম্মদ অহিদ উদ্দিনের সহধর্মিণী সুফিয়া খানম উদ্দিনকে নতুন ট্রাস্টি হিসেবে ঘোষণা করা হয়।
এ সময় আজীবন সদস্য হিসেবে নাম ঘোষণা করা হয় মিছবাহ জামাল, নাহিদা মিছবাহ, ওসমান মোহাম্মদ রাব্বি, ডা. মোহাম্মদ ওমর শাফি পিএইচডি, কমিউনিটি নেতা নঈম উদ্দিন রিয়াজ, ফেরদৌসী জান্নাত আখতার, আতাউর খান, মাহবুবা জান্নাত মোহিনি, বিলকিস পারভিন, হিসমা বেগম, সাজনা খান, রওশন আহমেদ, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের সভাপতি আফসার হোসেন এনাম, কমিউনিটি নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, জাবেদুর রহমান, মোহাম্মদ ওয়ারিছ আলী, রেডব্রিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কবির আহমেদ, জাগ্রত নারী উন্নয়ন সংস্থার বাংলাদেশ চেয়ারম্যান শাহিন চৌধুরী, রেডব্রিজ ট্রাস্টের কোষাধ্যক্ষ এনামুল হক এনাম, গ্রেটার চারখাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জয়নুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান হেলাল চৌধুরী, উপস্থাপক সুজিয়া চৌধুরী, বাংলাদেশ সেন্টারের আজীবন সদস্য ফখরুল আম্বিয়া, রেডব্রিজ ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট ফারুক উদ্দিন এবং সানরাইজ স্পেকট্রাম পিস হোমের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরীসহ অনেকে।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান মানিক মিয়া, পেট্রন প্রফেসর মিসবাহ কামাল ও পেট্রন নাজমুল হুদাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুদান দেন।
মাসিক জাকাত ফান্ডে স্থায়ী নির্দেশনার মাধ্যমে অনুদানের ঘোষণা দেন আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, মোহাম্মদ অহিদ উদ্দিন ও সুফিয়া উদ্দিন, ডা. আলাউদ্দিন আহমেদ, মাহবুবা আহমেদ, শহিদুল ইসলাম চৌধুরী, মতিউর রহমান খোকন, নাবিল চৌধুরী, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি, এলিন চৌধুরী, আমিনা বেগম, মোহাম্মদ আব্দুল হালিম, ফারুক উদ্দিন ও সুজিয়া চৌধুরী।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ট্রাস্টি ও হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের স্থায়ী দাতা সদস্য ইকবাল হোসেন বুলবুল, ডা. সৈয়দ মাসুক আহমদ, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের যুগ্ম সম্পাদক নিয়াজ চৌধুরী সুভন, মাহবুবা আহমেদ, মাহবুবুর রহমান কোরেশি, পারভেজ আহমেদ, আতিকুর রহমান লিটন, আবদাল হোসেন চৌধুরী, সাজ্জাদুর রহমান, আলফিন শাহরিন, ডেইভ, ডা. আলি খিজির, আব্দুল হালিম, মোহাম্মদ আনজাম চৌধুরী, ইউকে গ্রেটার দেউলগ্রামের মোহাম্মদ সুলতান আহমদ, শাহিনা খানম, নাবিল চৌধুরী, আজীবন সদস্য জুবের খান, ট্রাস্টি মিছবাহ উদ্দিন, ট্রাস্টি ও তহবিল সংগ্রহ পরিচালক আব্দুল সামাদসহ অনেকে।
এ ছাড়া চ্যানেল এসের প্রধান প্রতিবেদক রেজাউল করিম মৃধা, সিনিয়র টেলিভিশন রিপোর্টার কামরুল আই রাসেল, এটিএন বাংলা ইউকের তানভির তারেক, টিএস চ্যানেলের শওকাত ইসলাম ফরাজি ও তানিয়া ফরাজিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্টেটাম রিয়েল এস্টেট, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও-টেলিভিশন ও পিস হোম, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট, কুশিস হোমমেইড নাগা পিকলস, আপেল রিয়েল এস্টেট, সাপোর্টিং কেয়ার রেডব্রিজ, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে, রেডব্রিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে, গ্রেটার দেওলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট, গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, জাগ্রত নারী উন্নয়ন সংস্থা, ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ও চ্যানেল টিএসসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন সহযোগিতা করে। সংবাদ বিজ্ঞপ্তি

