|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : গুলজার-কুদ্দুছ-মনির প্যানেল ঘোষণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : গুলজার-কুদ্দুছ-মনির প্যানেল ঘোষণা

প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৬

খালেদ মাসুদ রনি:: যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ প্রবাসীদের অন্যতম সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ২০২৬ সালের নির্বাচন উপলক্ষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গুলজার-কুদ্দুছ-মনির প্যানেল ঘোষণা করা হয়েছে।

প্যানেল ঘোষণা করেন ফাউন্ডার ট্রাস্টি ও নির্বাচন কমিটির চেয়ারম্যান রইস আলী, ফাউন্ডার ট্রাস্টি ও পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ এবং ট্রাস্টের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মো. মফিজ খান।

ঘোষিত প্যানেলে চেয়ারম্যান পদে রয়েছেন গুলজার খান, সাধারণ সম্পাদক পদে আব্দুল কুদ্দুছ এবং কোষাধ্যক্ষ পদে মনির আহমেদ। ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন প্রফেসর ফরিদ আহমেদ ও কবির মিয়া।

সহকারী সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম ও শরিফুল ইসলাম এবং সহকারী কোষাধ্যক্ষ পদে তুফাজ্জল আলমকে রাখা হয়েছে। প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদে খালেদ মাসুদ রনি এবং কালচারাল সেক্রেটারি পদে মদরিস আলী (মফজ্জুল) রয়েছেন।

এ ছাড়া এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে রয়েছেন আজিজুর রহমান খান (রাজু), মোহাম্মদ জি এ ফয়সাল, মোহি উদ্দিন পলাশ, শাহ তাজুল ইসলাম, আজিজুর রহমান রুমেল, রুহেল ইসলাম ও শামীম নূর।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামী ১৮ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে। শিক্ষা, সমাজসেবা ও প্রবাসী কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সংগঠনটি।

নির্বাচনকে ঘিরে যুক্তরাজ্যপ্রবাসী বিশ্বনাথীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ঘোষিত প্যানেলের অধিকাংশ সদস্য তরুণ প্রজন্মের হওয়ায় নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের শিক্ষা কার্যক্রম, সামাজিক কর্মকাণ্ড ও কমিউনিটির কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ইউকে এর আরও খবর
প্রবাসীদের অধিকার সুরক্ষায় প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি

প্রবাসীদের অধিকার সুরক্ষায় প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি

লন্ডনে মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

লন্ডনে মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের বার্ষিক পিকনিক সম্পন্ন

বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের বার্ষিক পিকনিক সম্পন্ন

লন্ডনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে এইচএসএলটি

লন্ডনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে এইচএসএলটি

লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত

লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত

যুক্তরাজ্যে হাজারো যৌন অপরাধীকে যৌনাকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা

যুক্তরাজ্যে হাজারো যৌন অপরাধীকে যৌনাকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনএসডিএর সদস্য হলেন ড. মুজিবুর রহমান

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনএসডিএর সদস্য হলেন ড. মুজিবুর রহমান

লন্ডনে কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লন্ডনে কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top