|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসে আইরিশ কমিউনিটির চার শতকের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী

টাওয়ার হ্যামলেটসে আইরিশ কমিউনিটির চার শতকের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী


প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৫ নভেম্বর ২০২৬: যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে আইরিশ কমিউনিটির চার শতকের ইতিহাস, সংগ্রাম ও অবদান তুলে ধরতে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। সম্প্রতি টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন।

টাওয়ার হ্যামলেটস দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। ব্রিটেনে আইরিশ অভিবাসীদের বসতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এ বারা। তবে পূর্ব লন্ডনের ইতিহাসে আইরিশ সম্প্রদায়ের অবদান অনেক সময় উপেক্ষিত থেকেছে।

প্রদর্শনীতে ১৬০০ থেকে ২০০০ সাল পর্যন্ত টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী আইরিশদের জীবনযাত্রা, অভিবাসন, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং স্থানীয় সমাজ ও অর্থনীতিতে তাঁদের অবদান তুলে ধরা হয়েছে।

এতে দেখানো হয়েছে, ১৭ ও ১৮ শতকে ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক নিপীড়নের কারণে কীভাবে বহু আইরিশ পরিবার পূর্ব লন্ডনে এসে বসতি স্থাপন করে। পরবর্তী সময়ে কয়লাশ্রমিক, তাঁতি, ম্যাচ কারখানার নারী শ্রমিক ও ডক শ্রমিক হিসেবে কাজ করা হাজারো আইরিশ অভিবাসী ইস্ট এন্ডের শ্রমিক আন্দোলন ও অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে অভিবাসন ও বসতির বিভিন্ন ঢেউ টাওয়ার হ্যামলেটসকে গড়ে তুলেছে। আইরিশ, হুগেনট ও ইহুদি সম্প্রদায় থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ, সোমালিয়া এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এ বারার উন্নয়নে ভূমিকা রেখেছেন। এ প্রদর্শনী আইরিশ সম্প্রদায়ের সমৃদ্ধ অথচ অনেকাংশে অপ্রকাশিত ইতিহাসকে সামনে এনেছে। তাঁদের অবদান পূর্ব লন্ডনের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

প্রদর্শনীতে আয়ারল্যান্ডের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামের প্রতি টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের দীর্ঘদিনের সংহতি ও সমর্থনের ইতিহাসও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৮৬০-এর দশকের ফেনিয়ান বিদ্রোহ, হোম রুল আন্দোলন, ১৯২০-এর দশকের স্বাধীনতাযুদ্ধ এবং ১৯৭০-এর দশকের ‘ট্রুপস আউট’ আন্দোলন।

প্রদর্শনীতে অন্যতম অবদানকারী রোজ কারান বলেন, টাওয়ার হ্যামলেটসে আইরিশ কমিউনিটির ইতিহাস স্বীকৃতি পাওয়ায় তিনি ভীষণ গর্বিত। তাঁর প্রয়াত মা বেঁচে থাকলে নিশ্চয়ই অনেক আনন্দিত হতেন। এ প্রকল্পে অংশ নেওয়া তাঁর শিকড় ও এ এলাকায় বেড়ে ওঠার স্মৃতির সঙ্গে যুক্ত একটি ব্যক্তিগত যাত্রা।

টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরি অ্যান্ড আর্কাইভসের ইতিহাসে কোনো প্রদর্শনীর জন্য এর আগে এত বিস্তৃত গবেষণা পরিচালিত হয়নি। তবে আয়োজকদের মতে, এটি এখনো আইরিশ সম্প্রদায়ের সম্পূর্ণ ইতিহাস নয়। পূর্ব লন্ডনের আইরিশ সম্প্রদায় সম্পর্কে কারও কাছে কোনো স্মৃতি, নথি বা আর্কাইভ থাকলে তা সংরক্ষণ ও প্রদর্শনের জন্য স্থানীয় ইতিহাস গ্রন্থাগার ও আর্কাইভসের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেইজার, কালচার অ্যান্ড ট্যুরিজমবিষয়ক লিড মেম্বার কাউন্সিলর মিনার খাতুন বলেন, আশ্রয় ও সুযোগের স্থান হিসেবে টাওয়ার হ্যামলেটসের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরার পাশাপাশি বারার উন্নয়নে আইরিশ কমিউনিটির গুরুত্বপূর্ণ অথচ প্রায়ই উপেক্ষিত অবদানকে সম্মান জানাতে পেরে তাঁরা গর্বিত।

টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরি অ্যান্ড আর্কাইভসে প্রদর্শনীটি চলবে ২১ আগস্ট ২০২৭ পর্যন্ত। এ ছাড়া আগামী জানুয়ারি থেকে এ-সংক্রান্ত বিভিন্ন বিনামূল্যের জনসম্পৃক্ততামূলক কর্মসূচি আয়োজন করা হবে। গবেষণার ভিত্তিতে ভবিষ্যতে এ বিষয়ে একটি বই প্রকাশের পরিকল্পনাও রয়েছে আয়োজকদের। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬

ব্রিটেন ও ইউরোপে দারুল কিরাতে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী, কারিয়ানা সনদ পেলেন ১৯৯ জন

ব্রিটেন ও ইউরোপে দারুল কিরাতে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী, কারিয়ানা সনদ পেলেন ১৯৯ জন

হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোর আধুনিকায়নে ১০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা

হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোর আধুনিকায়নে ১০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা

টাওয়ার হ্যামলেটসে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারণা শুরু

টাওয়ার হ্যামলেটসে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারণা শুরু

বেথনাল গ্রীনে ৯৯টি নতুন বাড়ি ও আইডিয়া  স্টোর এবং ওয়ান স্টপ শপ  নির্মাণের সিদ্ধান্ত

বেথনাল গ্রীনে ৯৯টি নতুন বাড়ি ও আইডিয়া স্টোর এবং ওয়ান স্টপ শপ নির্মাণের সিদ্ধান্ত

প্রবীণদের জন্য ভ্রমণ কর্মসূচি চালু করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

প্রবীণদের জন্য ভ্রমণ কর্মসূচি চালু করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লন্ডনে মঞ্চস্থ হলো ‘আম্বা ও ভীষ্ম’, পৌরাণিক প্রেমকাহিনিতে মুগ্ধ দর্শক

লন্ডনে মঞ্চস্থ হলো ‘আম্বা ও ভীষ্ম’, পৌরাণিক প্রেমকাহিনিতে মুগ্ধ দর্শক

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের পরিকল্পনা : বাংলাদেশে শাকসবজির পচন ও অপচয় রোধে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের পরিকল্পনা : বাংলাদেশে শাকসবজির পচন ও অপচয় রোধে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ

লন্ডনে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল ২৯ নভেম্বর : সবার জন্য উন্মুক্ত

লন্ডনে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল ২৯ নভেম্বর : সবার জন্য উন্মুক্ত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top