|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্রিটেন ও ইউরোপে দারুল কিরাতে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী, কারিয়ানা সনদ পেলেন ১৯৯ জন

ব্রিটেন ও ইউরোপে দারুল কিরাতে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী, কারিয়ানা সনদ পেলেন ১৯৯ জন


প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৫ নভেম্বর ২০২৬: ব্রিটেন ও ইউরোপে এ বছর দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ও লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের অধীনে পবিত্র কুরআন শিক্ষার কোর্সে অংশ নিয়েছেন প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী। তাঁদের মধ্যে সর্বোচ্চ জামাত ছাদিসের পাঠক্রম ও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কারিয়ানা সনদ অর্জন করেছেন ১৯৯ জন। ব্রিটেনের বিভিন্ন শহর ও ইউরোপের তিনটি দেশের মোট ৭২টি কেন্দ্রে এ কোর্স অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআনের শুদ্ধ তিলাওয়াত শিক্ষা ও প্রসারে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট একটি পরিচিত প্রতিষ্ঠান। আল্লামা সাহেব কিবলাহ ফুলতলী (রহ.) প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের সীমানা পেরিয়ে ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে এর কার্যক্রম বিস্তৃত হয়েছে। প্রবাসে পবিত্র কুরআনের শুদ্ধ তিলাওয়াত শেখানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বাংলাদেশে প্রতিবছর পবিত্র রমজান মাসে এ কোর্স অনুষ্ঠিত হলেও ব্রিটেন ও ইউরোপে সাধারণত গ্রীষ্মকালীন ছুটিতে বা সামার হলিডেতে এর আয়োজন করা হয়। ফলে প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরেরা ছুটির সময়ে পবিত্র কুরআন শুদ্ধভাবে শেখার সুযোগ পায়।

চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে গ্রেট ব্রিটেনের লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, নর্থহ্যাম্পটন, লুটন, ওল্ডহাম, হাইড, ব্রাডফোর্ড, বেডফোর্ড, পুল, মিল্টন কেইনস, সেন্ট আলবানস, স্কানথর্প, রচডেল, রচেনস্টল, অক্সফোর্ড, কার্ডিফ, নিউক্যাসল, শেফিল্ড, সাউথফিল্ড, কভেন্ট্রি, লেস্টার, কিথলী ও ইপসুইচসহ বিভিন্ন শহরের ৬৫টি কেন্দ্রে কোর্স অনুষ্ঠিত হয়। এ ছাড়া স্পেন, ফ্রান্স ও ইতালিতে আরও সাতটি কেন্দ্রে শিক্ষার্থীরা অংশ নেন।

দারুল কিরাতের ছয়টি জামাতের পাঠক্রম সম্পন্ন করে সর্বোচ্চ জামাত ছাদিসে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা ক্বারী ও ক্বারিয়াহ হওয়ার যোগ্যতা অর্জন করেন। এ বছর এ যোগ্যতা অর্জন করে ১৯৯ জন শিক্ষার্থী কারিয়ানা সনদ পেয়েছেন।

এ বছর ছাদিস জামাতের পরীক্ষা অনুষ্ঠিত হয় তিনটি কেন্দ্রে। এর মধ্যে প্রধান কেন্দ্র ছিল লন্ডনের দারুল হাদিস লতিফিয়া। অন্য দুটি কেন্দ্র ছিল দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্ট এবং বার্মিংহামের লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স ব্রিটিশ মুসলিম স্কুল।

লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আশরাফুর রহমান এক বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানান।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সামার হলিডেতে দারুল কিরাতের মাধ্যমে সন্তানদের পবিত্র কুরআন শুদ্ধভাবে শেখার সুযোগ কাজে লাগানো উচিত। সাধারণ শিক্ষার পাশাপাশি সন্তানদের কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং এ শিক্ষার সুযোগ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬

হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোর আধুনিকায়নে ১০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা

হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোর আধুনিকায়নে ১০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা

টাওয়ার হ্যামলেটসে আইরিশ কমিউনিটির চার শতকের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী

টাওয়ার হ্যামলেটসে আইরিশ কমিউনিটির চার শতকের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী

টাওয়ার হ্যামলেটসে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারণা শুরু

টাওয়ার হ্যামলেটসে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারণা শুরু

বেথনাল গ্রীনে ৯৯টি নতুন বাড়ি ও আইডিয়া  স্টোর এবং ওয়ান স্টপ শপ  নির্মাণের সিদ্ধান্ত

বেথনাল গ্রীনে ৯৯টি নতুন বাড়ি ও আইডিয়া স্টোর এবং ওয়ান স্টপ শপ নির্মাণের সিদ্ধান্ত

প্রবীণদের জন্য ভ্রমণ কর্মসূচি চালু করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

প্রবীণদের জন্য ভ্রমণ কর্মসূচি চালু করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লন্ডনে মঞ্চস্থ হলো ‘আম্বা ও ভীষ্ম’, পৌরাণিক প্রেমকাহিনিতে মুগ্ধ দর্শক

লন্ডনে মঞ্চস্থ হলো ‘আম্বা ও ভীষ্ম’, পৌরাণিক প্রেমকাহিনিতে মুগ্ধ দর্শক

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের পরিকল্পনা : বাংলাদেশে শাকসবজির পচন ও অপচয় রোধে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের পরিকল্পনা : বাংলাদেশে শাকসবজির পচন ও অপচয় রোধে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ

লন্ডনে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল ২৯ নভেম্বর : সবার জন্য উন্মুক্ত

লন্ডনে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল ২৯ নভেম্বর : সবার জন্য উন্মুক্ত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top