|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬


প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৫ নভেম্বর ২০২৬: জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে লন্ডনে সম্পন্ন হয়েছে ব্রিটিশ বিজনেস এন্টারপ্রেনার ক্লাব—বিবেক (বিবিইসি) আয়োজিত দ্বিতীয় ‘ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’।

গত রোববার (২২ নভেম্বর) লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে বিকেল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয় এবারের আয়োজন। ২০২৪ সালে প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় এবারের দ্বিতীয় আসরে ব্যবসা, আতিথেয়তা, প্রযুক্তি, শিক্ষা ও কমিউনিটি খাতের উদ্যোক্তা ও পেশাজীবীদের ছিল চোখে পড়ার মতো অংশগ্রহণ।

ব্যবসায়িক প্রদর্শনী, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক যোগাযোগ স্থাপনের পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার মোট ২০টি সম্মাননা প্রদান করা হয়। হলভর্তি অতিথি ও দর্শকদের সামনে সফল উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক সাফল্যের পেছনের গল্প, অভিজ্ঞতা ও প্রতিকূলতা মোকাবিলার কথা তুলে ধরেন। একই সঙ্গে নতুন উদ্যোক্তাদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত এক্সপোর প্রতিষ্ঠাতা আকরাম হুসাইন ও অন্যান্য অতিথিকে সঙ্গে নিয়ে ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পণ্য ও সেবার খোঁজখবর নেন। পরে অতিথিদের সঙ্গে নিয়ে বিবেকের সাময়িকীর মোড়ক উন্মোচন করেন।

উদ্বোধনী বক্তব্যে হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিবেকের এ ধরনের উদ্যোগ নতুন উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিজ্ঞ উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হওয়ায় ব্যবসায়ীরা তাঁদের ব্যবসার পরিধি আরও বিস্তৃত করতে পারবেন।

কমিউনিটির পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব মেঘনা মিনারা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বিবেকের কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

স্বাগত বক্তব্যে বিবেকের প্রতিষ্ঠাতা আকরাম হুসাইন বলেন, ‘আমি নিজেও একজন উদ্যোক্তা। আমি জানি, একটি ব্যবসা শুরু করা এবং সেটিকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়া কতটা চ্যালেঞ্জিং। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি উপলব্ধি করেছি, আমরা যদি একে অপরকে সহযোগিতা করি, নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করি, তাহলে সম্মিলিতভাবে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি।’

তিনি আরও বলেন, কেবল একটি ট্রফি তুলে দেওয়ার জন্য এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়নি; বরং এর মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচিতি বৃদ্ধি, আস্থা তৈরি এবং নতুন ব্যবসায়িক সুযোগের দ্বার উন্মোচন করাই মূল লক্ষ্য।

সম্মাননা প্রদান পর্বের আগে দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যবসায়িক পরিকল্পনা ও কার্যক্রম উপস্থাপনায় অংশ নেয় বাংলাদেশ থেকে আগত এনআরবি ব্যাংক, নেলসন কলেজ লন্ডন এবং ওয়ার্ক পারমিট ক্লাউড। এরপর অনুষ্ঠিত হয় বিশেষজ্ঞদের নিয়ে প্যানেল আলোচনা।

অনুপ্রেরণামূলক বক্তব্য পর্বে সফল ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে নেলসন কলেজ লন্ডনের অধ্যাপক নাজিম উদ্দিন এবং ওয়ার্ক পারমিট ক্লাউডের ব্যারিস্টার লুৎফুর রহমান তাঁদের সাফল্যের গল্প তুলে ধরার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের দিকনির্দেশনা দেন।

এবারের আসরে বর্ষসেরা নবীন ব্যবসাপ্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছে প্রযুক্তি টিম। বর্ষসেরা তরুণ উদ্যোক্তা হয়েছেন হানিফা খাতুন, বর্ষসেরা উদ্যোক্তা রজ রহমান এবং বর্ষসেরা নারী উদ্যোক্তার সম্মাননা পেয়েছেন কেটি হেওয়ার্ড। আবাসন খাতে বর্ষসেরা উদ্যোক্তার সম্মাননা পেয়েছে ব্রাম লিমিটেড, বর্ষসেরা পেশাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছে মর্টগেজ সার্কেল এবং প্রযুক্তি ও উদ্ভাবন সম্মাননা পেয়েছে ইউকে প্রফেশনাল গার্ডিং লিমিটেড।

বর্ষসেরা রেস্তোরাঁ বিভাগে সম্মাননা পেয়েছে বোম্বে অ্যাভিনিউ, ব্যালিংটন ভ্যালি ইন্ডিয়ান কুইজিন, অ্যামেজিং এশিয়া বুফে, দ্য ঢাকা রেস্টুরেন্ট, ব্লসম বাই খানস, দ্য রাজদূত ইন্ডিয়ান রেস্টুরেন্ট, রাজ গার্ডেন, রাজ প্যাভিলিয়ন, থে ১৯৭১ এবং রিমা বেঙ্গলি ইন্ডিয়ান কুইজিন।
বর্ষসেরা টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠানের সম্মাননা অর্জন করেছে এ গার্লিক অথেনটিক ইন্ডিয়ান টেকঅ্যাওয়ে। বর্ষসেরা রন্ধনশিল্পীর সম্মাননা পেয়েছেন ইসমাইল হুসাইন ও জোমন কুরিয়াকোস।

এ ছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি, ডিজিটাল মাধ্যমে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব হিসেবে মিলি বেগম, ডিজিটাল বিষয়বস্তু নির্মাতা হিসেবে ফুয়াদ আবদুল আজিজ, কমিউনিটিতে ইতিবাচক প্রভাব সৃষ্টির জন্য ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট, আতিথেয়তা খাতে দীর্ঘদিনের অবদানের জন্য ইউকে গ্যাস কুকার বাই সিলেট ওয়েল্ডিং এবং ব্যবসা ও কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড সম্মাননা লাভ করে।

আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠান ছিল নেলসন কলেজ লন্ডন। সহযোগী অংশীদার ছিল এনআরবি ব্যাংক পিএলসি। এ ছাড়া কৌশলগত অংশীদার হিসেবে ইউকে বাংলা মার্কেটপ্লেস, ডিজিটাল বিপণন সহযোগী হিসেবে কারিওয়ালা মিডিয়া, আনুষ্ঠানিক গণমাধ্যম সহযোগী হিসেবে ইউকে বাংলা লাইভ নিউজ এবং মুদ্রণ সহযোগী হিসেবে এম আর প্রিন্টার যুক্ত ছিল। আয়োজনে সহযোগিতা করে ওয়ার্ক পারমিট ক্লাউড, রাধুনি ও এভারার্ডসহ আরও অনেক প্রতিষ্ঠান।

আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করবে এবং আগামী প্রজন্মকে উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করার পাশাপাশি প্রবাসে বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের সম্মিলিত অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

ইউকে এর আরও খবর
ব্রিটেন ও ইউরোপে দারুল কিরাতে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী, কারিয়ানা সনদ পেলেন ১৯৯ জন

ব্রিটেন ও ইউরোপে দারুল কিরাতে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী, কারিয়ানা সনদ পেলেন ১৯৯ জন

হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোর আধুনিকায়নে ১০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা

হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোর আধুনিকায়নে ১০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা

টাওয়ার হ্যামলেটসে আইরিশ কমিউনিটির চার শতকের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী

টাওয়ার হ্যামলেটসে আইরিশ কমিউনিটির চার শতকের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী

টাওয়ার হ্যামলেটসে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারণা শুরু

টাওয়ার হ্যামলেটসে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারণা শুরু

বেথনাল গ্রীনে ৯৯টি নতুন বাড়ি ও আইডিয়া  স্টোর এবং ওয়ান স্টপ শপ  নির্মাণের সিদ্ধান্ত

বেথনাল গ্রীনে ৯৯টি নতুন বাড়ি ও আইডিয়া স্টোর এবং ওয়ান স্টপ শপ নির্মাণের সিদ্ধান্ত

প্রবীণদের জন্য ভ্রমণ কর্মসূচি চালু করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

প্রবীণদের জন্য ভ্রমণ কর্মসূচি চালু করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লন্ডনে মঞ্চস্থ হলো ‘আম্বা ও ভীষ্ম’, পৌরাণিক প্রেমকাহিনিতে মুগ্ধ দর্শক

লন্ডনে মঞ্চস্থ হলো ‘আম্বা ও ভীষ্ম’, পৌরাণিক প্রেমকাহিনিতে মুগ্ধ দর্শক

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের পরিকল্পনা : বাংলাদেশে শাকসবজির পচন ও অপচয় রোধে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের পরিকল্পনা : বাংলাদেশে শাকসবজির পচন ও অপচয় রোধে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ

লন্ডনে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল ২৯ নভেম্বর : সবার জন্য উন্মুক্ত

লন্ডনে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল ২৯ নভেম্বর : সবার জন্য উন্মুক্ত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top