|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. যুব লীগ নেত্রীকে বাসায় ডেকে ওসি বললেন, ‘ওসি থাকলে সব ঠিক’, অডিও ভাইরাল

যুব লীগ নেত্রীকে বাসায় ডেকে ওসি বললেন, ‘ওসি থাকলে সব ঠিক’, অডিও ভাইরাল


প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৫ নভেম্বর ২০২৬: ফেনীর দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ওই নারী নেত্রীকে ওসির বাসায় যেতে বলা, মামলা, দুই লাখ টাকা ও গ্রেপ্তার-পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন শোনা যায়।

গতকাল মঙ্গলবার রাতে ওসির সঙ্গে ওই নারীর এমন কথোপকথনের দুটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এ ঘটনায় আজ বুধবার ওসিকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

ছড়িয়ে পড়া অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দ্রুত তাঁর বাংলোতে যেতে বলেন ওসি ফয়জুল আজিম নোমান। তাঁকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’

ওই নারী নেত্রী সেখানে যেতে কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ এ সময় ওই নারী নেত্রী তাঁকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে ওসি মনঃক্ষুণ্ন হন বলে কথোপকথনে শোনা যায়।

অডিওর অন্য অংশে ওই নারী নেত্রী তাঁর বিরুদ্ধে করা মামলা, কারাবাস, জামিনে দুই লাখ টাকা ব্যয় এবং আর্থিক ক্ষতির কথা তুলে ধরেন। অন্যদিকে ওসি তাঁকে রাজনীতি, স্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলোর বাইরে থেকে চিন্তা করে যোগাযোগ রাখার কথা বলেন। কথোপকথনে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানানোর কথা ওসি বলেছেন বলে অভিযোগ করেন নারী নেত্রী। তবে এ অভিযোগ অস্বীকার করেন ওসি।

গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁদের কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেছেন এবং তাঁকে আলিঙ্গন করার অনুরোধ করেছেন। এসব অভিযোগের প্রতিকার দাবি করেন তিনি।

অন্যদিকে, অভিযোগগুলো অস্বীকার করেছেন ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান। তবে ফোনালাপে নিজের কণ্ঠ ও কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি জানান, আসামিকে গ্রেপ্তারে ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ সাইফুল ইসলাম বলেন, দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানের কল রেকর্ডের বিষয়টি তাঁদের নজরে এসেছে। এগুলো তাঁর কথোপকথন কিনা, সে বিষয়ে ফ্যাক্ট চেকিং তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক কারণে ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহর বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

প্রচ্ছদ এর আরও খবর
বিবিসিসি’র সমাবেশ : আলতাব আলী পার্কে রাজনৈতিক সমাবেশ আয়োজনে বিধিনিষেধ আরোপের প্রস্তাব

বিবিসিসি’র সমাবেশ : আলতাব আলী পার্কে রাজনৈতিক সমাবেশ আয়োজনে বিধিনিষেধ আরোপের প্রস্তাব

সাংবাদিক আলাউর রহমান খান শাহীনের মাতৃবিয়োগ : লন্ডন বাংলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক

সাংবাদিক আলাউর রহমান খান শাহীনের মাতৃবিয়োগ : লন্ডন বাংলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬

নাশকতার মামলায় মুদিদোকানি কারাগারে, হাসনাত বললেন—‘নিরীহকে হয়রানি’

নাশকতার মামলায় মুদিদোকানি কারাগারে, হাসনাত বললেন—‘নিরীহকে হয়রানি’

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

হাসিনার ফেরা: সরকার চাপে নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা: সরকার চাপে নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

খুলনায় আবারও গুলি, সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৫

খুলনায় আবারও গুলি, সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৫

আ.লীগের প্রতিনিধি দলের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ

আ.লীগের প্রতিনিধি দলের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top