|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. সাংবাদিক আলাউর রহমান খান শাহীনের মাতৃবিয়োগ : লন্ডন বাংলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক

সাংবাদিক আলাউর রহমান খান শাহীনের মাতৃবিয়োগ : লন্ডন বাংলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক


প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৫ নভেম্বর ২০২৬ : লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক এবং ইক্বরা বাংলা টিভির হেড অব নিউজ আলাউর রহমান খান শাহীনের মাতা জুবেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে, ছয় নাতি, পাঁচ নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার নামাজে জানাজা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ জোহর মৌলভীবাজারের শমশেরনগরের হযরত শাহ মালিক গাজী (রহ.) মাঠে অনুষ্ঠিত হবে। তিনি শমশেরনগরের সাবেক চা-বাগান কর্মকর্তা আকমল খানের সহধর্মিণী।

এদিকে মায়ের অসুস্থতার খবর পেয়ে আলাউর রহমান খান শাহীন মঙ্গলবার বাংলাদেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন। বুধবার দিবাগত রাতে মায়ের মরদেহ নিয়ে তিনি শমশেরনগরে পৌঁছান। তিনি তাঁর মায়ের রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

আলাউর রহমান খান শাহীনের মাতা জুবেদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক আকামুল হুসাইন ও কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান।

এক শোকবার্তায় ক্লাব নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদাউস দানের প্রার্থনা জানান। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

ইক্বরা বাংলা টিভি পরিবারের শোক

আলাউর রহমান খান শাহীনের মাতৃবিয়োগে ইক্বরা বাংলা টিভি পরিবারের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন অপারেশন ম্যানেজার ইমাম হোসাইন শাহীন ও স্টুডিও ম্যানেজার রানা হামিদ।

এক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত সাংবাদিক আলাউর রহমান খান শাহীন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে তাঁদের ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

ইস্ট এন্ড চ্যারেটি সংস্থার শোক

সাংবাদিক আলাউর রহমান খান শাহীনের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন ইস্ট এন্ড চ্যারেটি সংস্থার চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক নবাব উদ্দিন, ট্রাস্টি বাবলুল হক ও উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

এক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, মাকে হারানোর বেদনা একজন সন্তানের জীবনে সবচেয়ে গভীর ও অপূরণীয় শোক। মায়ের শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়। সময়ের সঙ্গে অনেক শোকের তীব্রতা কমে এলেও মায়ের অনুপস্থিতি জীবনের প্রতিটি মুহূর্তে অনুভূত হয়। তাঁরা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সাপ্তাহিক দেশ পরিবারের শোক
আলাউর রহমান খান শাহীনের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক দেশ-এর সম্পাদক তাইসির মাহমুদ, ম্যানেজিং এডিটর মোহাম্মদ রহিম, বার্তা সম্পাদক ফয়সল মাহমুদ ও হেড অব প্রোডাকশন রিয়াজুল ইসলামসহ দেশ পরিবারের সকল সদস্য।

এক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা বলেন, মহান আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।

কমিউনিটি এর আরও খবর
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬

ব্রিটেন ও ইউরোপে দারুল কিরাতে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী, কারিয়ানা সনদ পেলেন ১৯৯ জন

ব্রিটেন ও ইউরোপে দারুল কিরাতে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী, কারিয়ানা সনদ পেলেন ১৯৯ জন

টাওয়ার হ্যামলেটসে আইরিশ কমিউনিটির চার শতকের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী

টাওয়ার হ্যামলেটসে আইরিশ কমিউনিটির চার শতকের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী

টাওয়ার হ্যামলেটসে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারণা শুরু

টাওয়ার হ্যামলেটসে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারণা শুরু

বেথনাল গ্রীনে ৯৯টি নতুন বাড়ি ও আইডিয়া  স্টোর এবং ওয়ান স্টপ শপ  নির্মাণের সিদ্ধান্ত

বেথনাল গ্রীনে ৯৯টি নতুন বাড়ি ও আইডিয়া স্টোর এবং ওয়ান স্টপ শপ নির্মাণের সিদ্ধান্ত

প্রবীণদের জন্য ভ্রমণ কর্মসূচি চালু করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

প্রবীণদের জন্য ভ্রমণ কর্মসূচি চালু করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লন্ডনে মঞ্চস্থ হলো ‘আম্বা ও ভীষ্ম’, পৌরাণিক প্রেমকাহিনিতে মুগ্ধ দর্শক

লন্ডনে মঞ্চস্থ হলো ‘আম্বা ও ভীষ্ম’, পৌরাণিক প্রেমকাহিনিতে মুগ্ধ দর্শক

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের পরিকল্পনা : বাংলাদেশে শাকসবজির পচন ও অপচয় রোধে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের পরিকল্পনা : বাংলাদেশে শাকসবজির পচন ও অপচয় রোধে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ

লন্ডনে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল ২৯ নভেম্বর : সবার জন্য উন্মুক্ত

লন্ডনে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল ২৯ নভেম্বর : সবার জন্য উন্মুক্ত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top