|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বার্মিংহামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেইনকে সংবর্ধনা

বার্মিংহামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেইনকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২২

যুক্তরাজ্য সফররত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেইন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে তা প্রবাসেও তুলে ধরতে হবে। কেননা দেশ বিরোধী একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাইছে।

গত ১০ অক্টোবর বার্মিংহামের কভেন্ট্রি রোডের পানসী রেষ্টুরেন্টে তাঁর সম্মানে গ্রেটার মিডল্যান্ডস ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় হওয়ার জন্য ছাত্রলীগসহ প্রবাসের মুজিব সৈনিকদের প্রতিও আহবান জানান। পাশপাশি প্রবাসের প্রত্যেক দেশপ্রেমিক বাঙালীকে আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেটার মিডল্যান্ডস ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম। সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খান। প্রধান বক্তা ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল, বার্মিংহাম আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক কামাল আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জয়নাল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শামীম আহমদ, মিডল্যান্ডস যুবলীগের সভাপতি জুবের আলম খুরশেদ প্রমুখ।

সংবর্ধনার শুরুতে সংবর্ধিত অতিথি এস এম জাকির হোসেইনকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান যুক্তরাজ্য ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক রাজু আহমদসহ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মর্তুজ আলী, বুলন চৌধুরী, মোস্তফা কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক জুম্মা আহমদ লিটু, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক নাসির আহমদ শ্যামল, রাজু আহমেদ পারভেজ, সদস্য আশিক মিয়া, সৈয়দ হোসেন আহমদ, হাসিব উদ্দিন মতিন, সাইফুর রহমান বাসিক, বার্মিংহাম শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আব্দুল বারী আজাদ, সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বেলাল, বার্মিংহাম মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বিপাশা জান্নাত স্বপ্না, বার্মিংহাম সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসকর উদ্দিন দুলু, যুক্তরাজ্য যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবু আম্বিয়া, মোদাব্বির হোসেন দুলু, আবুল খয়ের, জালাল উদ্দিন বার্মিংহাম ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল চৌধুরী ও সোয়েবুর রহমান, মিরাজ হাসান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ইস্ট লন্ডন মসজিদে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘কমিউনিটি কনভারসেশন’

ইস্ট লন্ডন মসজিদে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘কমিউনিটি কনভারসেশন’

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলনে প্রথম কমিটি ঘোষণা : মকিস মনসুর প্রেসিডেন্ট, আশরাফ মিয়া সেক্রেটারী, হেলেন ইসলাম ট্রেজারার

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলনে প্রথম কমিটি ঘোষণা : মকিস মনসুর প্রেসিডেন্ট, আশরাফ মিয়া সেক্রেটারী, হেলেন ইসলাম ট্রেজারার

লন্ডনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

লন্ডনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

লন্ডনে পাইলগাঁও বিএন হাইস্কুলের শতবর্ষপূর্তি উদ্‌যাপন

লন্ডনে পাইলগাঁও বিএন হাইস্কুলের শতবর্ষপূর্তি উদ্‌যাপন

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top